Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সব আদালতে ক্রেশ জরুরি, যাতে মায়েরাও শান্তিতে কাজ করতে পারেন! রাষ্ট্রপতির কথায় প্রশংসার বন্যা

দ্য ওয়াল ব্যুরো: তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন ছয় বছর (President Draupadi Murmu)। আপাতত তিনি রাইসিনা হিলসের বাসিন্দা। কিন্তু ঝাড়খণ্ডের সৌন্দর্য, সংস্কৃতি, জনগণ তাঁর অতি প্রিয়। ঝাড়খণ্ড হাইকোর্টের নতুন ভবনের উদ্বোধন হল তাঁর হাতেই। পাশে দেশের

সব আদালতে ক্রেশ জরুরি, যাতে মায়েরাও শান্তিতে কাজ করতে পারেন! রাষ্ট্রপতির কথায় প্রশংসার বন্যা

শেষ আপডেট: 25 May 2023 09:44

দ্য ওয়াল ব্যুরো: তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন ছয় বছর (President Draupadi Murmu)। আপাতত তিনি রাইসিনা হিলসের বাসিন্দা। কিন্তু ঝাড়খণ্ডের সৌন্দর্য, সংস্কৃতি, জনগণ তাঁর অতি প্রিয়। ঝাড়খণ্ড হাইকোর্টের নতুন ভবনের উদ্বোধন হল তাঁর হাতেই। পাশে দেশের প্রধান বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড়, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বসিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন, ‘আইনের ভাষাকে আরও বেশি করে সবার কাছে পৌঁছে দিতে হবে (Working Women)। সুপ্রিম কোর্ট সম্প্রতি আদালতের রায় ও অন্যান্য নথিকে বিভিন্ন ভারতীয় ভাষায় প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন। ঝাড়খণ্ডের মত বৈচিত্র্যময়, বহু ভাষার রাজ্যের জন্য এটা তো খুবই গুরুত্বপূর্ণ।’

নিজে শিক্ষিকা ছিলেন। কাজ করেছেন অনগ্রসর সমাজের নানা স্তরের সঙ্গে, তাদের উন্নতিকল্পে। রাষ্ট্রপতির বক্তৃতায় যেন ছুঁয়ে গেল সেইসবই। সওয়াল করলেন, ‘আজকাল বিভিন্ন আদালত ভবনে দেখি ক্রেশ ব্যবস্থা রাখা হচ্ছে। যাতে আমার বোনেরা কাজ করার পাশাপাশি নিজেদের একরত্তিদেরও যত্ন করতে পারেন। প্রতিটি কর্মস্থলেই এমন সুবিধে থাকা দরকার। আশা করি এই নতুন ভবনেও এটি রয়েছে।

প্রায়ই অভিযোগ ওঠে, দেশে আইনের সাহায্য পাওয়ার খরচ অনেক। নামী আইনজীবীরা আকাশছোঁয়া চার্জ করেন একদিনের শুনানিতে। দুঁদে আইনজীবী পেতে গেলে খরচটাও তেমন লেগে যায়। ফলে বিচারপ্রার্থীদের একাংশের নাগালের বাইরেই থাকেন তাঁরা। রাষ্ট্রপতি মুর্মু তুলে ধরেন এই ইস্যুটিকেও। পাশাপাশি বলেন, ‘বিচারাধীন বন্দির সংখ্যা বাড়ছে। এই নিয়ে চিন্তা করা দরকার, আলোচনা হওয়া দরকার।’

উল্লেখ্য, দেশে বন্দির সবচেয়ে বড় অংশই বিচারাধীন এবং অনেকের ক্ষেত্রেই এই বিচারাধীন অবস্থায় বন্দিদশা দশ বছরেরও বেশি পেরিয়ে গিয়েছে। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ও বলেন, ‘হাইকোর্টের বিচারপতি থাকার সময় দেখেছিলাম, বিচার আর অবিচারের ফারাকটা কোথায়। স্রেফ ট্যাঁকের জোর না থাকার কারণে কত বিচারাধীন বন্দি জেলেই পড়ে থাকে। সুবিচার তারা পায় না। আমাদের মনে রাখতে হবে, দোষী প্রমাণিত না হওয়া অবধি যে কোনও বিচারাধীন বন্দিকে নির্দোষ ধরে নেওয়াই কিন্তু ফৌজদারি আইনের গোড়ার কথা’।

রাষ্ট্রপতি, আইনমন্ত্রী, প্রধান বিচারপতি সকলেই একটা ব্যাপারে একমত হন যে, রায়দানই একমাত্র বিচার নয়, হতে পারে না। দেশের আইনব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজতে হবে, যাতে প্রকৃত অর্থে সুবিচার পান আমজনতা। তাঁদের সুবিচারের পথে কোনও কিছুই যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে।

‘রাষ্ট্রপতি উদ্বোধন করুন নয়া সংসদ ভবনের’, জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে


```