Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যাম্পাসই হস্টেল, জেহাদ প্রেসিডেন্সির ছাত্রদের, ক্ষমা চাইলেন উপাচার্য

দ্য ওয়াল ব্যুরো: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকেই হিন্দু হস্টেল বলে ঘোষণা করলেন সেখানকার পড়ুয়ারা! ক্যাম্পাসে ঢোকার মুখে ফুল দিয়ে লেখা হয়েছে ‘হিন্দু হস্টেলে স্বাগত’। চলছে গান-কবিতা-বাজনা। আপাতত এভাবেই চলছে বিক্ষোভ প্রতিবাদ। দাবি এ

ক্যাম্পাসই হস্টেল, জেহাদ প্রেসিডেন্সির ছাত্রদের, ক্ষমা চাইলেন উপাচার্য

শেষ আপডেট: 7 August 2018 14:53

দ্য ওয়াল ব্যুরো: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকেই হিন্দু হস্টেল বলে ঘোষণা করলেন সেখানকার পড়ুয়ারা! ক্যাম্পাসে ঢোকার মুখে ফুল দিয়ে লেখা হয়েছে ‘হিন্দু হস্টেলে স্বাগত’। চলছে গান-কবিতা-বাজনা। আপাতত এভাবেই চলছে বিক্ষোভ প্রতিবাদ। দাবি একটাই, পড়ুয়াদের জন্য চাই হস্টেল। তিন বছর আগে সংস্কারের জন্য বন্ধ হয় হিন্দু হস্টেল। কথা ছিল এ বছরের জুলাইয়ে তা খোলা হবে। কিন্তু অগাস্টে কর্তৃপক্ষ বলেন, আরও পাঁচ মাস লাগবে। এর পরেই খেপে যান পড়ুয়ারা। শুরু করেন অবস্থান বিক্ষোভ। সোমবার অবশ্য হস্টেল মেরামতিতে দেরির দায় নিজের কাঁধে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সেখানকার উপাচার্য অনুরাধা লোহিয়া। অনুরাধাদেবী বলেন, ‘‘হিন্দু হস্টেলের কাজে দেরি হয়েছে। যা ত্রুটি হয়েছে, তার দায়িত্ব আমি নিচ্ছি। ক্ষমাও চাইছি। হস্টেল ফের চালু করার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছি। সকলে আমাদের সাহায্য করুক।’’ তবে সরকারি বিধির জটকেও এই দেরির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে আর কয়েকটা মাস সময় চেয়েছেন তিনি। আর কয়েকটা মাস সময় চেয়েছেন উপাচার্য।
 এতে অবশ্য নিজেদের অবস্থান থেকে একটুও সরেননি পড়ুয়ারা। তাঁদের দাবি, হিন্দু হস্টেলের যে-অংশ মেরামত করা হয়েছে, সেখানে তাঁদের থাকতে দেওয়া হোক। কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, হিন্দু হস্টেল বিপন্মুক্ত বলে পূর্ত দফতর লিখিত ভাবে জানানোর আগে তা চালু করা যাবে না।
সূত্রের খবর, আপাতত হস্টেলের এক ও দু'নম্বর ওয়ার্ড মেরামত করা হয়েছে। মেঝে সারানো হয়েছে। কিন্তু বিদ্যুৎ পরিষেবা ও শৌচালয়ের কাজ শেষ হয়নি। দোতলার ছাদ থেকেও কোনও কোনও জায়গায় জল পড়ছে। তিন, চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের দেওয়ালে সিমেন্টের প্রলেপ পড়েছে। রান্নাঘরের উপরের অংশ অবশ্য ভাঙা। কাঠের সিঁড়িগুলিরও অবস্থা খারাপ। ছ’নম্বর ওয়ার্ডের কাজ চললেও কার্নিস ভেঙে ঝুলছে! হস্টেলের মাঠও ভরে রয়েছে জঙ্গলে। ফলে এই অবস্থায় হস্টেলে পড়ুয়াদের থাকা সম্ভব নয় বলেই জানাচ্ছেন কর্তৃপক্ষ। অনেকেই বলছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের যে এখনও দাম আছে, তা বারবার দেখাচ্ছে ছাত্রসমাজ। যাদবপুরের পরে মেডিক্যাল কলেজে মাথা নত করেছেন কর্তৃপক্ষ। এই বার অনুরাধা লোহিয়ার মতো কড়া উপাচার্যও হাত জোড় করলেন পড়ুয়াদের সামনে।

```