Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Presidency University: হিন্দু হস্টেলের পর এবার সল্টলেকের হস্টেলের দখল নিল প্রেসিডেন্সির মেয়েরা

দ্য ওয়াল ব্যুরো:‌ ছেলেদের পর এবার মেয়েরাও হস্টেলের দখল নিল। সোমবার হস্টেল ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) ছাত্রীরা। এরপর সোমবার বিকেলে সল্টলেকের বিএফ ব্লকের বন্ধ হস্টেলের (Hostel) গেট ভেঙে ভ

Presidency University: হিন্দু হস্টেলের পর এবার সল্টলেকের হস্টেলের দখল নিল প্রেসিডেন্সির মেয়েরা

শেষ আপডেট: 21 March 2022 13:04

দ্য ওয়াল ব্যুরো:‌ ছেলেদের পর এবার মেয়েরাও হস্টেলের দখল নিল। সোমবার হস্টেল ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) ছাত্রীরা। এরপর সোমবার বিকেলে সল্টলেকের বিএফ ব্লকের বন্ধ হস্টেলের (Hostel) গেট ভেঙে ভেতরে ঢোকেন একদল ছাত্রী (Students)।

আরও পড়ুন: অভিষেকের সুনাম নষ্ট করার চেষ্টা, বিজেপি খেলাচ্ছে ইডি-সিবিআইকে, তোপ কুণালের

করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই মেয়েদের এই হস্টেলটি বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও বন্ধ রয়েছে হস্টেল। তাই এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী হস্টেলের সামনে জড়ো হন। এরপর বিক্ষোভ দেখান এবং হস্টেল কর্তৃপক্ষের কাছে দরজা খোলার দাবি জানান। কর্তৃপক্ষ দরজা খুলতে অস্বীকার করলে বিক্ষোভরত ছাত্রীরা হস্টেলের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে যান।

ছাত্রীদের দাবি, এক মাস ধরে হস্টেল সুপারকে হস্টেল খোলার জন্য বারবার আবেদন জানিয়েছেন তাঁরা। কিন্তু কোনও সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে কলকাতায় বাড়ি ভাড়া করে থাকা তাঁদের পক্ষে সম্ভব নয়। অথচ অফলাইন ক্লাস চলছে। তাই বাধ্য হয়ে হস্টেলে প্রবেশ করেছেন তাঁরা।

পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সৃজনি খান প্রেসিডেন্সির বাংলা বিভাগের পড়ুয়া। তিনি ‘‌দ্য ওয়াল’‌কে ফোনে বললেন, ‘‌চলতি মাসের ১ তারিখে হস্টেল খুলে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনও তা হয়নি। এখানে ঘরভাড়া নিয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই বাধ্য হয়ে হস্টেলে ঢুকতে হয়েছে। আমরা মোট ১৫ জন ঢুকেছি। যে যেখানে থাকতাম সেখানেই থাকব।’‌


```