Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আগের মতোই ‘প্রেম’ করা যাবে প্রেসিডেন্সিতে, আন্দোলনের মুখে নতুন আচরণবিধি স্থগিত করল কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বিপন্ন হয়েছিল কলকাতার অন্যতম ঐতিহ্যশালী ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ক্যাম্পাসের প্রেমের চর্চা। নানা নতুন আচরণবিধি প্রয়োগ করার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছিল, এতে বিশ্ববিদ্যালয়ের মুক্ত পরিবেশ নষ্ট হবে। শেষম

আগের মতোই ‘প্রেম’ করা যাবে প্রেসিডেন্সিতে, আন্দোলনের মুখে নতুন আচরণবিধি স্থগিত করল কর্তৃপক্ষ

শেষ আপডেট: 26 June 2023 16:54

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বিপন্ন হয়েছিল কলকাতার অন্যতম ঐতিহ্যশালী ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ক্যাম্পাসের প্রেমের চর্চা। নানা নতুন আচরণবিধি প্রয়োগ করার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছিল, এতে বিশ্ববিদ্যালয়ের মুক্ত পরিবেশ নষ্ট হবে। শেষমেশ সেই দাবি মেনেই কর্তৃপক্ষ সেসব আচরণবিধি প্রয়োগ স্থগিত করেছে বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এসএফআই দাবি করেছে।

জানা গেছে, আজ, সোমবার সন্ধেয় লিখিত আকারে কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও নতুন আচরণবিধি জারি হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে। সব নিয়মকানুন আগের মতোই বহাল থাকছে। নতুন নিয়মগুলি বিবেচনা করে দেখে ভবিষ্যতে জানানো হবে।

ঠিক কোন আচরণবিধি নিয়ে প্রতিবাদ ঘনিয়েছিল?

জানা গেছে, গত কয়েক দিন ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনও যুগলকেই একা বসে থাকতে দেখলে আপত্তি জানাচ্ছিল কর্তৃপক্ষ। এরকম কয়েকজন পড়ুয়ার অভিভাবকদেরও তলব করা হয়েছে বলে জানা যায়। এমনটা 'নীতিপুলিশি' ছাড়া কিছু নয় বলেই অভিযোগ তুলেছিলেন বহু পড়ুয়া, যা ২০০ বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়ের মুক্ত পরিবেশের পরিপন্থী।

শুধু তাই নয়, এর পরে নয়া আচরণবিধি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় জানায়, ক্যাম্পাসে মিটিং–মিছিল করতে হলে অথবা প্রেসিডেন্সি সংক্রান্ত কোনও বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ক্ষেত্রেও কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। প্রাক্তনীদের প্রবেশেও নিষেধাজ্ঞা বসানো হয়। বলা হয়, ক্যাম্পাসের ভিতর যখন খুশি পড়ুয়াদের পরিচয়পত্র দেখতে চাইতে পারেন নিরাপত্তারক্ষীরা। এ সব নিয়ম আপত্তিকর বলে দাবি করেন পড়ুয়ারা। আপত্তি জানান প্রেসিডেন্সির প্রাক্তনীদের একাংশও।

এর পরেই আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘ভালবাসা বিরোধিতা’র বিরুদ্ধে অবস্থানে বসেন ছাত্র-ছাত্রীরা। স্লোগানে, গানে, কবিতায়, আঁকায় ভরে যায় ক্যাম্পাস। ডিন অফ স্টুডেন্টস অরুণ মাইতির হাতে ভালবাসার চিহ্ন হিসাবে লাল গোলাপের তোড়া তুলে দেন আন্দোলনকারীরা।

এর পরেই কর্তৃপক্ষ জানায় এখনই প্রয়োগ হচ্ছে না নতুন নিয়ম। তবে কর্তৃপক্ষের মৌখিক প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। আগামীকাল, মঙ্গলবার ‘জেনারেল বডি মিটিং’য়ে কর্তৃপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা করে আন্দোলনের পরবর্তী অভিমুখ নিয়ে জানাবেন তাঁরা।

কসবা টু লন্ডন, লর্ডসে এমসিসি-র বৈঠকে গেলেন ঝুলন, বিশেষ বার্তা গ্যাটিংয়ের


```