Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিল্লি থেকেও রোহিঙ্গা আর বাংলাদেশীদের তাড়ানো হোক, দাবি বিজেপির

দ্য ওয়াল ব্যুরো : অসমে জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিরোধীরা যতই হইচই করুক অনুপ্রবেশকারীদের সম্পর্কে আরও কঠোর হচ্ছে বিজেপি।  দিল্লি বিজেপির প্রধান মনোজ তেওয়ারি বুধবার দাবি দাবি করেছেন, এই শহরেও  নাগরিকপঞ্জি তৈরি হোক। রাজধানীতে হাজার হাজার রোহিঙ্গ

দিল্লি থেকেও রোহিঙ্গা আর বাংলাদেশীদের তাড়ানো হোক, দাবি বিজেপির

শেষ আপডেট: 2 August 2018 07:51

দ্য ওয়াল ব্যুরো : অসমে জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিরোধীরা যতই হইচই করুক অনুপ্রবেশকারীদের সম্পর্কে আরও কঠোর হচ্ছে বিজেপি।  দিল্লি বিজেপির প্রধান মনোজ তেওয়ারি বুধবার দাবি দাবি করেছেন, এই শহরেও  নাগরিকপঞ্জি তৈরি হোক। রাজধানীতে হাজার হাজার রোহিঙ্গা ও বাংলাদেশী অনুপ্রবেশকারী রয়েছে। তাদের বার করে দেওয়া উচিত। মনোজ তিওয়ারি বলেন, দিল্লিতে যে অনুপ্রবেশকারীরা রয়েছে, তাদের অনেকে আধার কার্ড ও রেশন কার্ডও বানিয়ে ফেলেছে। তারা শহরের আইন-শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক। দেশের কয়েকটি প্রদেশে যেমন নাগরিকদের তালিকা তৈরি হয়েছে, রাজধানীতেও তেমনই হওয়া উচিত। মনোজ তেওয়ারি বাদে দেশের অন্যান্য প্রান্তে আরও কয়েকজন বিজেপি নেতা সম্প্রতি একইরকম দাবি করেছেন। পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান দিলীপ ঘোষ বলেছেন, আমরা ক্ষমতায় এলে এই রাজ্যেও নাগরিকপঞ্জি তৈরি করব।  রাজস্থানে বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া বলেছেন, প্রতিটি রাজ্যেরই উচিত নাগরিকদের তালিকা তৈরি করা। তাহলে দেশের যে শত্রুরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের চিহ্নিত করা যাবে। পর্যবেক্ষকদের ধারণা, ২০১৯ সালের নির্বাচনের আগে অনুপ্রবেশকে একটি ইস্যু করতে চলেছে বিজেপি। তাই নাগরিকপঞ্জি তৈরির দাবি তুলছেন নেতারা। অন্যদিকে এই ইস্যুতেই জোট বাঁধছে বিরোধীরাও।

```