Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘরে চলছে বাবার শেষকৃত্যের প্রস্তুতি, অঙ্ক পরীক্ষা দিতে গেল মাধ্যমিক পরীক্ষার্থী মুসকান

অঙ্ক পরীক্ষার আগের দিন মারা গেলেন বাবা। বাবার মৃতদেহ বাড়িতে রেখে মাধ্যমিক পরীক্ষা দিতে গেল মেয়ে।

ঘরে চলছে বাবার শেষকৃত্যের প্রস্তুতি, অঙ্ক পরীক্ষা দিতে গেল মাধ্যমিক পরীক্ষার্থী মুসকান

মুসকান

শেষ আপডেট: 15 February 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: অঙ্ক পরীক্ষার আগের দিন মারা গেলেন বাবা। বাবার মৃতদেহ বাড়িতে রেখে মাধ্যমিক পরীক্ষা দিতে গেল মেয়ে। বাবা চেয়েছিলেন মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। সেই স্বপ্ন সত্যি করতে চায় মেয়ে মুসকান।

পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের তারাজল গ্রামের বাসিন্দা আব্দুল কায়েম শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার মেয়ে মুসকান খাতুন জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবার।পান্ডুয়া হাতনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুসকান। তার মাধ্যমিকের সিট পড়েছে বৈঁচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে। 

মুসকান যখন পরীক্ষা দিচ্ছে তখন তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। শুক্রবার বাবার মৃতদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে যায় মুসকান। চাষের কাজ করতেন আব্দুল কায়েম। কিন্তু মুসকানকে নিয়ে ছিল অনেক স্বপ্ন। মেয়ে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবে এমনটাই চাইতেন তিনি। বাবার স্বপ্ন সফল করতে চায় মুসকান।

বাটিকা বৈঁচী পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় মুসকানের পিতৃ বিয়োগের খবর জানতে পারেন। তার পরীক্ষা দিতে যাতে কোনও অসুবিধা না হয় তার ব্যবস্থা করেন। তিনি জানান, পরীক্ষা কেন্দ্রে মুসকান যদি কোনও কারণে অসুস্থ হয়ে পড়ে তার জন্য অ্যাম্বুল্যান্স থেকে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, ‘‘মাধ্যমিক পরীক্ষার সময় বাবার মৃত্যু খুবই দুঃখজনক। তবে ওই ছাত্রীর মানসিক দৃঢ়তা আছে দেখে ভালো লাগছে। জীবনের প্রথম বড় পরীক্ষা আর সেই পরীক্ষার মধ্যেই বাবার না থাকা। এরপর হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে আপাতত পরীক্ষাতেই মন দিতে চায় মুসকান।


```