Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

অন্তঃসত্ত্বা তরুণীর রক্তাক্ত দেহ, খোঁজ মিলছে না অভিযুক্ত স্বামীর

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে পালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ফুলবাগানের এই ঘটনায় ধন্দে পুলিশ। পুলিশ জানিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে এসে থাকছিলেন ৩৬ বছরের পূজা জৈন। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ, নিজের ঘ

অন্তঃসত্ত্বা তরুণীর রক্তাক্ত দেহ, খোঁজ মিলছে না অভিযুক্ত স্বামীর

শেষ আপডেট: 3 August 2018 12:22

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে পালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ফুলবাগানের এই ঘটনায় ধন্দে পুলিশ। পুলিশ জানিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে এসে থাকছিলেন ৩৬ বছরের পূজা জৈন। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ, নিজের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। হাসাপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। স্থানীয় সূত্রের খবর, বছর চারেক আগে হাওড়ার মল্লিকফটকের বাসিন্দা দীপকের সঙ্গে বিয়ে হয় পূজার। বাঁকড়াতে জামাকাপড়ের ব্যবসা আছে দীপকের। অন্তঃসত্ত্বা অবস্থার শেষ দিকে বাপের বাড়ি এসেছিলেন তিনি। নারকেলডাঙা মেন রোডের পূজার বাপের বাড়িতে মাঝে মাঝেই দেখা করতে আসতেন স্বামী দীপক জৈন। বৃহস্পতিবার সন্ধেতেও এসেছিলেন তিনি। কিছু ক্ষণ থেকে চলে যান। তার পর থেকেই আর কোনও খোঁজ মেলেনি দীপকের। মোবাইল ফোনও বন্ধ। পরিবারের দাবি, খুন করা হয়েছে পূজাকে। পূজার বাবা ভগবতীপ্রসাদ গুপ্তকে হাসপাতালে ভক্তি করতে হয়েছে মেয়ের মৃত্যুর পরে। পারিবারিক সূত্রের খবর, বিছানার চাদর দিয়ে মুড়ে খাটে রাখা ছিল পূজার দেহটি। রক্তে ভেসে যাচ্ছিল চার পাশ। পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পূজার দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। দীপকের জন্য নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে দু'বাড়ির তরফেই। দীপকের বাবা ও দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খোঁজ চলছে দীপকের।

```