Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জামিন পেলেন সফুরা, বারবার খারিজ হওয়ার পরে অবশেষে 'মানবিক কারণে' জেলের বাইরে অন্তঃসত্ত্বা তরুণী নেত্রী

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জামিন পেলেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের তরুণী নেত্রী সফুরা জারগার! দিল্লির হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সন্ত্রাসবাদী আইনে এপ্রিল মাসের গোড়ায় গ্রেফতার হয়েছিলেন কয়েক মাসের অন্তঃসত্ত্বা, ২৭ বছরের সফুরা। একাধিকবার তা

জামিন পেলেন সফুরা, বারবার খারিজ হওয়ার পরে অবশেষে 'মানবিক কারণে' জেলের বাইরে অন্তঃসত্ত্বা তরুণী নেত্রী

শেষ আপডেট: 23 June 2020 10:53

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জামিন পেলেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের তরুণী নেত্রী সফুরা জারগার! দিল্লির হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সন্ত্রাসবাদী আইনে এপ্রিল মাসের গোড়ায় গ্রেফতার হয়েছিলেন কয়েক মাসের অন্তঃসত্ত্বা, ২৭ বছরের সফুরা। একাধিকবার তাঁর জামিনের জন্য আবেদন করা হলেও, নাকচ হয়েছে বারবার। শেষে আজ, মঙ্গলবার দিল্লি হাইকোর্ট তাকে জামিন দিয়েছে 'মানবিক কারণে'। সফুরা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার এবং ছাত্র আন্দোলনের পরিচিত মুখ। ডিসেম্বরের এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে সামনের সারিতে দাঁড়িয়ে বারবার বিরোধিতা করতে দেখা গেছে তাঁকে। তিনি তরুণr নেত্রী সফুরা জারগর। তিনিই আন্দোলনের মাধ্যমে দিল্লি হিংসায় ইন্ধন জুগিয়েছেন, এই অভিযোগে গত ১০ এপ্রিল তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এই সময়ে সফুরা অন্তঃসত্ত্বা বলে জানা যায়। ৩ মাসের সন্তান পেটে নিয়েই জেল যেতে হয় আদতে কাশ্মীরের মেয়ে সফুরাকে। এর পরেই মানবিকতার কারণে ও স্বাস্থ্যের কারণে তাঁর জামিনের জন্য আবেদন করা হয়। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে আলোচনা হয় বারবার। কিন্তু দিল্লি পুলিশ তার অবস্থানে অনড়। হাইকোর্টে তাদের বক্তব্য, কেবল অন্তঃসত্ত্বা বলেই যে কোনও অপরাধীকে জামিন দিতে হবে, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। এর আগেও তিন-তিন বার সফুরার আর্জি খারিজ করেছিল দিল্লির পটিয়ালা হাউস আদালত। এখন মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে জামিন খারিজ করার সপক্ষে যুক্তি দিতে গিয়ে সোমবার দিল্লি পুলিশ জানিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় কারাবাস কোনও নতুন ও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ১০ বছরে দিল্লির তিহাড় জেলে ইতিমধ্যেই ৩৯ জন মহিলা সন্তান প্রসব করেছেন। তাঁদের সন্তানের জন্মে কোনও অসুবিধা হয়নি, আইন আইনের পথে চলেছে। তাই কেবল গর্ভবতী বলেই কারও বিরুদ্ধে ওঠা অভিযোগ লঘু হয়ে যায় না, তাঁর জামিনও প্রাপ্য হয়ে যায় না। তাই চার মাসের অন্তঃসত্ত্বা সফুরা এত দিন তিহাড় জেলে বন্দি ছিলেন। দিল্লি পুলিশ তাঁর জামিনের বিপক্ষে রিপোর্ট তৈরি করে তাতে বলে, “অপরাধ করে গ্রেফতার হলে এবং জেলে বন্দি হলে কেউ গর্ভবতী বলেই যে মুক্তি দিতে হবে, এমন কোথাও বলা নেই সংবিধানে। জেল হেফাজতে থাকাকালীন অন্তঃসত্ত্বাদের পর্যাপ্ত নিরাপত্তা এবং চিকিৎসার সুবিধার কথা বলা রয়েছে।” শেষমেশ আজ জামিন মিলল দিল্লি হাইকোর্টে। পুলিশের প্রতিনিধি সলিসিটার জেনারেল তুষার মেহতা মানবিক কারণে তাঁর জামিনের বিরোধিতা করেননি। তুষার মেহতা জানান যে, মানবিক কারণে নিয়মিত জামিনে তাঁকে মুক্তি দেওয়া যেতে পারে। তবে মামলার যোগ্যতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এর নজির করা উচিত হয়নি। তবে জামিন মঞ্জুর করলেও আদালতের নির্দেশ, সফুরা যাতে তদন্তে বাধা হতে পারে এমন কোনও কার্যকলাপে জড়িত না হন। অনুমতি ছাড়া তিনি দিল্লি ছাড়তে পারবেন না। দু'সপ্তাহের মধ্যে একবার করে অন্তত ফোনে তদন্তকারী কর্মকর্তার সংস্পর্শে থাকতে হবে তাঁকে। পাশাপাশি ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডও দিতে হবে সফুরাকে। জনবহুল তিহাড় কারাগারে এই করোনা পরিস্থিতিতে এক জন অন্তঃসত্ত্বা মহিলার থাকা রীতিমত চিন্তার বিষয় বলে দাবি করেছলিনে অনেকেই। এমনকি সফুরার বিরুদ্ধে আনা ষড়যন্ত্র করে হিংসা ছড়ানোর অভিযোগের এখনও কোনও প্রমাণ দিতে পারেনি পুলিশ। এই অবস্থায় করোনা মহামারির আবহে অন্তঃসত্ত্বা সাফুরাকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়া হোক বলে একাধিক জায়গা থেকে আবেদন আসছিল। বুদ্ধিজীবিরাও এই নিয়ে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে। অন্তঃসত্ত্বা তরুণীর বন্দি থাকা নিয়ে সরব হয়েছে সোশ্যাল মিডিয়াও। কিন্তু এসব কোনও যুক্তিই শুনতে রাজি হয়নি দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলের মধ্যে তাঁদের প্রসবের সবরকম ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে তারা। তাদের কথায়, “গত ১০ বছরে ৩৯টি ডেলিভারি হয়েছে দিল্লির এই জেলে। ফলে সফুরা জারগারকে বিশেষ সুবিধা দিতে হবে বা মুক্তি দিতে হবে, এমনটা কোনও যুক্তির কথা নয়। তার উপর সফুরার বিরুদ্ধে অভিযোগ মোটেই লঘু নয়, তাঁর কাজকর্মের জেরে প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।” পুলিশ দাবি করে, সফুরার স্বাস্থ্যের বিষয়টি কোনও ভাবেই সমস্যার মুখে পড়ছে না। জেলের মধ্যে সফুরাকে আলাদা কুঠুরিতে রাখা হয়েছে। পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে তাঁকে, চিকিৎসক এসে নিয়মিত দেখেও যাচ্ছেন। এর পরে আজ মঙ্গলবার ফের আদালতে শুনানি হলে, সম্ভব হয় সফুরার জামিন মেলা।

```