Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল নেত্রীকে প্রণাম ঠুকে পঞ্চায়েত অফিসে বিডিওর আইবুড়ো ভাত! বর্ধমানের ভিডিও ভাইরাল

ভিডিওয় দেখা গেছে, পিছনে হাসিমুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও। 

তৃণমূল নেত্রীকে প্রণাম ঠুকে পঞ্চায়েত অফিসে বিডিওর আইবুড়ো ভাত! বর্ধমানের ভিডিও ভাইরাল

পঞ্চায়েত অফিসে বিডিওর আইবুড়ো ভাত!

শেষ আপডেট: 4 July 2024 11:35

দ্য ওয়াল ব্যুরো: টেবিলে থালাভর্তি করে সাজানো এলাহি খাবারদাবার। সেসব আবার ফুলের মালা দিয়ে সাজানো। টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তার পরেই সেই যুবকের কপালে ফুল-চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা। মাথা ঝুঁকিয়ে তাঁকে প্রণামও করলেন ওই যুবক। পাশ থেকে বাজল শাঁখ। তার পরে প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক।

বহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, আইবুড়ো ভাতের আয়োজন চলছে। যিনি খেতে বসছেন, তিনিই পাত্র। এত অবধি সব ঠিকই ছিল। কিন্তু ভিডিওয় দেখা গেছে, পিছনে হাসিমুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও। 

হবে নাই বা কেন। এ তো আর বাড়িতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয়! এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যে! পাত্রও সাধারণ কেউ নন, তিনি বর্ধমান-১ ব্লকের বিডিও! তৃণমূল নেত্রীকে প্রণাম করে এভাবেই আইবুড়ো ভাত খেলেন তিনি। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি 'দ্য ওয়াল'।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'চমৎকার! পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যে তৃণমূলের নেতত্বে আয়োজিত বর্ধমান-১-এর বিডিওর প্রি-ওয়েডিং। অফিসারকে টিএমসি নেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ চাইতে দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলার এই ঘটনাটি কোনও ব্যতিক্রমী বিষয় নয়, এটিই যেন স্বাভাবিক ও আদর্শ বিষয়। এতে অবশ্য আশ্চর্যের কিছু নেই। শাসক দল এবং প্রশাসনের মধ্যে বিভাজনরেখাটি অস্পষ্ট ছিলই, তা এবার পুরো মুছে ফেলা হয়েছে।'


```