Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর আগেই স্পেশাল পরিষেবা মেট্রোর, যত খুশি ঘুরে বেড়িয়ে শপিং করুন

দ্য ওয়াল ব্যুরো: পুজো এসে গেল। আর মাত্র কয়েকদিনই বাকি। এখন থেকেই পুজোর শপিং শুরু হয়ে গেছে। যাঁরা এখনও শুরু করেননি তাঁরও হয়ত শুরু করবেন খুব তাড়াতাড়িই। রাস্তাঘাটে এখন ভিড় বাড়বে। শুধু কলকাতা নয়, সংলগ্ন জেলাগুলি থেকেও শহরের শপিং মলে ভিড়

পুজোর আগেই স্পেশাল পরিষেবা মেট্রোর, যত খুশি ঘুরে বেড়িয়ে শপিং করুন

শেষ আপডেট: 21 September 2023 12:31

দ্য ওয়াল ব্যুরো: পুজো এসে গেল। আর মাত্র কয়েকদিনই বাকি। এখন থেকেই পুজোর শপিং শুরু হয়ে গেছে। যাঁরা এখনও শুরু করেননি তাঁরও হয়ত শুরু করবেন খুব তাড়াতাড়িই। রাস্তাঘাটে এখন ভিড় বাড়বে। শুধু কলকাতা নয়, সংলগ্ন জেলাগুলি থেকেও শহরের শপিং মলে ভিড় করবেন বহু মানুষ। ফলে স্বাভাবিকভাবেই বাসে-ট্রামে ভিড় বাড়বে। রাস্তায় যানজটও থাকবে। এই সময় মেট্রোর (kolkata Metro) উপরই ভরসা করবেন বহু মানুষ। বিশেষ করে সপ্তাহান্তের ভিড় সামলাতে তাই প্রি-পুজো স্পেশাল পরিষেবা শুরু করতে চলেছে কলকাতা মেট্রো।

বৃহস্পতিবার মেট্রোর (kolkata Metro) তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতি শনি ও রবিবার উত্তর-দক্ষিণ শাখায় পাওয়া যাবে বিশেষ পরিষেবা। প্রতি শনিবার আপ ও ডাউন লাইনে ১৪৪টি করে মোট ২৮৮টি মেট্রো চলবে। রবিবার আপ ও ডাউনে ৮২টি করে মোট ১৬৪টি পরিষেবা দেওয়া যাবে। প্রথম এবং শেষ মেট্রোর সময় একই থাকছে।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন,"পুজোর আর ২৯ দিন বাকি। গড়িয়াহাট, নিউ মার্কেটে অতিরিক্ত ভিড় দেখেছি। সেই কথা মাথায় রেখে মেট্রো পরিষেবা (kolkata Metro) আমরা কিছু কিছু জায়গায় বাড়াচ্ছি। শারোদৎসবের আগে পুজোর কেনাকাটায় যে প্রচণ্ড ভিড় হয়, সেই কথা মাথায় রেখে মেট্রোর ব্লু লাইনে ২৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রি-পুজো মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে।" ২৩, ২৪ ও ৩০ সেপ্টেম্বর এবং ১, ৭, ৮, ১৪ এবং ১৫ অক্টোবর এই স্পেশাল পরিষেবা পাওয়া যাবে।

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন, গত কয়েক বছর ধরে পুজোর আগে থেকেই মেট্রোয় ভিড় বেশি হচ্ছে। সেই সময়েই যদি মেট্রোর সংখ্যা বাড়ানো হয় তাহলে সাধারণ মানুষের খুব সুবিধা হবে। অন্যদিকে বাসের ক্ষেত্রে বিশেষ পরিষেবা দেওয়া দেওয়ার কথা ভেবেছে রাজ্য সরকারও। পুজোর আগে শপিং স্পেশাল বাসের কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী।


```