দ্য ওয়াল ব্যুরো: আগাম তলব অনুযায়ী ইডির দফতরে পৌঁছলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ সূত্রের খবর, রোজভ্যালি-কাণ্ডে তদন্তের খাতিরে জিজ্ঞাসাবাদের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে ৷
আজ, ১৯ জুলাই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি৷ সেই নির্দেশ মেনেই এ দিন সকাল ১১টা নাগাদ সল্টলেকের ইডির দফতরে এসে পৌঁছন তিনি। সাংবাদিকদের উদ্দেশে বলেন, "যা বলার বেরিয়ে বলব"।
রোজভ্যালি প্রোডাকশনের ব্যানারে তৈরি ‘মনের মানুষ’ ও ‘হ্যাংওভার’ ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ এ ছাড়াও রোজভ্যালির একটি প্রজেক্টে কাজ করার জন্যে অভিনেতার সঙ্গে প্রায় সাত কোটি টাকা লেনদেন হয়েছিল বলে ইডি সূত্রের খবর। সেই আর্থিক লেনদেন সম্পর্কিত জিজ্ঞেসাবাদের জন্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বিস্তারিত আসছে...
আরও পড়ুন...
https://www.four.suk.1wp.in/rituparna-sengupta-at-ed-office-for-more-than-seven-hours/