Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গোয়ায় নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

দ্য ওয়াল ব্যুরো : গোয়ায় নতুন মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ান্ত। অপ্রত্যাশিতভাবে তাঁর সঙ্গে থাকবেন দু’জন উপমুখ্যমন্ত্রী। বিজেপির দুই শরিক দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ও গোয়া ফরওয়ার্ড পার্টি থেকে একজন করে উপমুখ্যমন্ত্রী হবেন। সোমবার রাতেই

গোয়ায় নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

শেষ আপডেট: 18 March 2019 15:28

দ্য ওয়াল ব্যুরো : গোয়ায় নতুন মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ান্ত। অপ্রত্যাশিতভাবে তাঁর সঙ্গে থাকবেন দু’জন উপমুখ্যমন্ত্রী। বিজেপির দুই শরিক দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ও গোয়া ফরওয়ার্ড পার্টি থেকে একজন করে উপমুখ্যমন্ত্রী হবেন। সোমবার রাতেই তাঁরা শপথ নেবেন বলে জানা গিয়েছে। রবিবার গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরির্কর মারা যান। পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে শরিকদের সঙ্গে বৈঠকে বসে বিজেপি। প্রমোদ সাওয়ান্ত আগে গোয়া বিধানসভার স্পিকার ছিলেন। রবিবার রাতভর আলোচনার পরে তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেওয়ার জন্য শরিকদের রাজি করায় বিজেপি। বিনিময়ে দুই শরিক দল থেকে একজন করে উপমুখ্যমন্ত্রী হবেন বলে স্থির হয়। আপাতত জানা গিয়েছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সুধীন ধাভালিকর ও গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সরদেশাই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন।

আরও পড়ুন-পানজিমে সম্পন্ন পরির্করের শেষকৃত্য, যোগ দিলেন মোদী-নির্মলা সীতারমন

রবিবার মনোহর পরির্করের মৃত্যুর খবর শুনেই গোয়ায় পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। রাতে হাজার হাজার অনুরাগী যখন প্রয়াত নেতার উদ্দেশে শ্রদ্ধা জানাচ্ছেন, তখনই তিনি দুই শরিক দলের সঙ্গে আলোচনায় বসেন। শরিকরা তাঁকে স্পষ্ট জানিয়ে দেয়, তারা মনোহর পরির্করকে মুখ্যমন্ত্রী বলে মেনে নিয়েছিল বটে কিন্তু বিজেপির অপর কাউকে ওই পদে মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। দুই শরিকই দাবি করে, তাদের দল থেকে কাউকে মুখ্যমন্ত্রী করতে হবে। নীতিন তাদের সঙ্গে ভোর সাড়ে পাঁচটা অবধি বৈঠক করেন। কিন্তু তার পরেও কোনও সিদ্ধান্তে আসতে পারেননি। মনোহর পরির্করের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য বিজেপির সভাপতি অমিত শাহও গোয়ায় গিয়েছিলেন। নীতিন শরিকদের সঙ্গে কোনও সিদ্ধান্তে আসতে পারছেন না শুনে তিনি নিজে আলোচনায় যোগ দেন। তাঁর হস্তক্ষেপে শরিকদের সঙ্গে একটা সমঝোতায় আসা সম্ভব হয়। ৪০ আসনবিশিষ্ট গোয়া বিধানসভায় বিজেপির বিধায়ক আছেন ১২ জন। দুই শরিক দলের বিধায়ক আছেন তিন জন করে। এছাড়া তিন নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থন করেছেন। সব মিলিয়ে কোনও রকমে ২১ জন বিধায়কের সমর্থনে সরকার গঠন করেছে বিজেপি। গোয়ায় কংগ্রেসের বিধায়কের সংখ্যা ১৫। মনোহর পরির্কর সহ দুই বিজেপি বিধায়কের মৃত্যু হয়েছে। দুই কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়েছেন। সব মিলিয়ে রাজ্যে চারটি বিধায়ক পদ শূন্য আছে। ২০১৭ সালে গোয়ায় বিধানসভা নির্বাচন হয়। ত্রিশঙ্কু বিধানসভায় কংগ্রেস হয় সবচেয়ে বড় দল। তখন নীতিন গড়করি দু’টি দলের সঙ্গে আলোচনা করে তাদের বিজেপিকে সমর্থন দিতে রাজি করান। মনোহর পরির্কর তখন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তিনি কেন্দ্রে মন্ত্রিত্ব ছেড়ে রাজ্যে মখ্যমন্ত্রী হন।

```