Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের ড্র, প্রজ্ঞানন্দের বিশ্ব খেতাব নির্ধারিত হবে এবার টাইব্রেকারে

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব দাবার দ্বিতীয় গেমও ড্র হয়েছে। যার ফলে প্রজ্ঞানন্দ ও কার্লসেনের মধ্যে ম্যাচ টাইব্রেকারে গিয়েছে (Praggnanandhaa vs Magnus Carlsen, Title clash goes into tie breaker)। বৃহস্পতিবার আবারও তাঁরা খেলবেন। তবে মাত্র ২৫ চা

ফের ড্র, প্রজ্ঞানন্দের বিশ্ব খেতাব নির্ধারিত হবে এবার টাইব্রেকারে

শেষ আপডেট: 23 August 2023 13:23

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব দাবার দ্বিতীয় গেমও ড্র হয়েছে। যার ফলে প্রজ্ঞানন্দ ও কার্লসেনের মধ্যে ম্যাচ টাইব্রেকারে গিয়েছে (Praggnanandhaa vs Magnus Carlsen, Title clash goes into tie breaker)। বৃহস্পতিবার আবারও তাঁরা খেলবেন। তবে মাত্র ২৫ চালের মধ্যে খেলা শেষ করতে হবে।

মোট ৩৫টি মুভ করেছেন দুই দাবাড়ু। তারপরেই তারা ড্র-এর সিদ্ধান্ত ঘোষণা করার কথা জানান। এদিন সাদা ঘুঁটিতে খেলতে দেখা যায় প্রজ্ঞাকে (Praggnanandhaa vs Magnus Carlsen, Title clash goes into tie breaker)। ২৫টি মুভের পরে এদিন প্রজ্ঞার ঘড়িতে বেঁচে ছিল ১৮ মিনিট। অন্যদিকে কার্লসেনের হাতে ছিল ৩০ মিনিট। অর্থাৎ সময়ের অ্যাডভান্টেজ ছিল কার্লসেনের হাতে।

প্রথম ৪০টি মুভের জন্য দুই দাবাড়ু পান ৯০ মিনিট সময়। পরবর্তী গেমের জন্য তারা ৩০ মিনিট করে সময় পাবেন। এরপর প্রতি মুভে ৩০ সেকেন্ড করে সময় বেশি পান দুই দাবাড়ু।

১৪তম মুভে এদিন প্রজ্ঞা বেশ কিছুটা সময় নেন। এই মুভে ১৭ মিনিট নেন তিনি। কিন্তু জবাবে কার্লসেন তাঁর মুভ শেষ করেন অতি দ্রুত। তবে কার্লসেন সবথেকে বেশি সময় নেন তাঁর ১৩তম মুভে। এই মুভে ২৭ মিনিটি সময় নেন কিংবদন্তি।

এদিন আজারবাইজানের বাকুতে প্রথম থেকেই আক্রমণাত্মক মুডে ছিলেন কার্লসেন। তিনি বেশ কিছু দ্রুত মুভ করেন।
তবে তাতে নজর দেননি প্রজ্ঞা। তিনি ধীরে সুস্থে সময় নিয়েই তাঁর মুভগুলো সম্পূর্ণ করছিলেন। ফলে সময়ের ক্ষেত্রে প্রজ্ঞা কিছুটা পিছিয়ে পড়েছিলেন। তবে এই ঘটনা তাঁকে দমাতে পারেনি। ঠান্ডা মাথায় খেলে শেষ পর্যন্ত সাদা ঘুঁটিতে ড্র ছিনিয়ে নেন তিনি।

২০০৪ সালের এপ্রিলে প্রথমবার গ্রান্ডমাস্টার হয়েছিলেন কার্লসেন। আর এই ঘটনার ১৬ মাস পরে ২০০৫ সালের অগস্টে জন্ম নেন প্রজ্ঞা।

যদিও মনে করা হচ্ছে দ্রুত চালের দাবায় প্রজ্ঞা অনেকটা এগিয়ে থাকবেন নরওয়ের দাবাড়ুর কাছে। মস্তিষ্ক যুদ্ধে কী হবে তার জন্য আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: ৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হলেন সেরেনা, কুর্নিশ জানাচ্ছে টেনিসমহল


```