Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দাবা বিশ্বকাপের ফাইনালে প্রজ্ঞানন্দ! বিশ্বনাথনের পথেই হাঁটছেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বনাথন আনন্দের পর কোনও ভারতীয় দাবা বিশ্বকাপে ফাইনালে (Chess World Cup Final) উঠলেন। সোমবার সেই ইতিহাসই লিখলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ (Praggnanandhaa)। সেমিফাইনালে টাইব্রেকারে ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ইতিহাসের পাত

দাবা বিশ্বকাপের ফাইনালে প্রজ্ঞানন্দ! বিশ্বনাথনের পথেই হাঁটছেন তিনি

শেষ আপডেট: 21 August 2023 16:38

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বনাথন আনন্দের পর কোনও ভারতীয় দাবা বিশ্বকাপে ফাইনালে (Chess World Cup Final) উঠলেন। সোমবার সেই ইতিহাসই লিখলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ (Praggnanandhaa)। সেমিফাইনালে টাইব্রেকারে ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন তিনি।

২০০০ সালে প্রথম দাবা বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন ভারতের বিশ্বনাথন। ফের ২০০২ সালে এই খেতাব জেতেন তিনি। কিন্তু তারপর থেকে আর কোনও ভারতীয় ফাইনালে ওঠার সুযোগ পাননি। সেমিফাইনালে আগেই থেমে গেছেন। এতদিনের সেই খরা কাটালেন প্রজ্ঞানন্দ। সেমি টপকে তিনি পৌঁছে গেলেন ফাইনালে। ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ফাইনালে লড়বেন প্রজ্ঞানন্দ।

রবিবার ছিল বিশ্বকাপের সেমিফাইনাল। টানটান ম্যাচে চলেছে দুই প্রতিদ্বন্দ্বীর স্নায়ুর লড়াই। শেষ পর্যন্ত ম্যাচের ফল ১-১ স্কোরে ড্র হয়। টাইব্রেকারের খেলা ছিল সোমবার। সেই খেলাতেই ফ্যাবিয়ানো হারিয়ে কিস্তিমাত করলেন প্রজ্ঞানন্দ।

https://twitter.com/FIDE_chess/status/1693647388798230625

১৮ বছরের প্রজ্ঞানন্দকে নিয়ে আশাবাদী ছিল গোটা দেশ। আশায় বুক বেঁধেছিলেন বিশ্বনাথনও। টিভিতে দুই যুযুধানের লড়াই দেখেছেন তিনি। প্রজ্ঞানন্দের জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দের কথা জানান ভারতীয় দাবাড়ু। তিনি লেখেন, 'প্রজ্ঞা ফাইনালে! কী অসাধারণ পারফরম্যান্স।'

https://twitter.com/vishy64theking/status/1693647236335292500

সোমবারের লড়াই মোটেই সহজ ছিল না প্রজ্ঞানন্দর কাছে। বুদ্ধির লড়াইয়ে একে অপরকে টক্কর দেওয়ার খেলায় মেতেছিলেন দু'জনেই। শেষ টাইব্রেকারে আগে এগিয়ে ছিলেন ভারতের প্রজ্ঞা। শেষ পর্যন্ত সেই ব্যবধান মেটাতে পারেননি মার্কিন গ্র্যান্ড মাস্টারকে।

ফাইনালে উঠে প্রজ্ঞানন্দের গলায় যেমন আনন্দ ঝরে পড়েছে, তেমনই ফাইনাল নিয়েও চিন্তা দেখা দিয়েছে। তিনি বলেন, 'আমি ভাবিনি কখনও আমি ফাইনালে উঠব। আমি এই টুর্নামেন্টে ম্যাগনাসের বিরুদ্ধে খেলব সেটা আশা করিনি। আমি শুধু নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব তারপর দেখা যাক কী হয়।'

আরও পড়ুন: ড্রেসিংরুমের দেওয়ালে বুটের কাদা, ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, বিতর্কে খিদিরপুরের ফুটবলাররা


```