Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Praful Patel: ফেডারেশনে একঘরে প্রফূল, আদালতের নির্দেশে ছাড়তে হতে পারে প্রেসিডেন্টের গদি

দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে (AIFF) ক্রমে একঘরে হচ্ছেন প্রফূল প্যাটেল (Praful Patel)। তাঁর বিরুদ্ধে অনাস্থা আনতে পারে সংস্থার বাকি সদস্যরা। ইতিমধ্যেই রাজধানীর ফুটবল মহলে প্রফূল নিয়ে ক্ষোভ জমা হয়েছে। গত ১২ বছর ধরে ফুটব

Praful Patel: ফেডারেশনে একঘরে প্রফূল, আদালতের নির্দেশে ছাড়তে হতে পারে প্রেসিডেন্টের গদি

শেষ আপডেট: 11 April 2022 14:15

দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে (AIFF) ক্রমে একঘরে হচ্ছেন প্রফূল প্যাটেল (Praful Patel)। তাঁর বিরুদ্ধে অনাস্থা আনতে পারে সংস্থার বাকি সদস্যরা। ইতিমধ্যেই রাজধানীর ফুটবল মহলে প্রফূল নিয়ে ক্ষোভ জমা হয়েছে।

গত ১২ বছর ধরে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রফূল। তারপর আর নির্বাচন হয়নি। সেই নিয়ে সংস্থার বাকি সদস্যরা বহুবার প্রতিবাদ করেছেন, কাজের কাজ কিছুই হয়নি। ক্ষমতা কাজে লাগিয়ে প্রফূল থেকে গিয়েছেন বছরের পর বছর।

Roy Krishna: এএফসি কাপের ম্যাচ না খেলেই দেশে ফিরছেন রয় কৃষ্ণ, রক্ষণে নেই সন্দেশও

ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের নিয়মে রয়েছে, যে কোনও সংস্থায় ১২বছর ধরে কোনও নির্বাচন না হলে সেটি বেআইনি ঘোষিত হয়। সংস্থাটি এই নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে বিষয়টি দেখার কথা বলেছিল।

জাতীয় ক্রীড়া সংস্থার এক কর্তাই সুপ্রিম কোর্টে এই বিষয়টি দাখিল করেছিলেন। জানানো হয়, ১২ বছর ধরে ফেডারেশনের প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রফূল। নিজ ক্ষমতা বলেই তিনি চেয়ারে রয়েছেন। কী করে একটি সংস্থায় এত বছর ধরে নির্বাচন না হয়ে থাকতে পারে। বিষয়টি আদালত বিচার করলে ভাল হয়।

ফেডারেশনের এক সূত্র থেকে জানানো হয়েছে, আদালত নির্বাচনের কোনও দিন ধার্য করেনি। গতবছরের ডিসেম্বর মাসেও বিষয়টি আদালতকে জানানো হয়েছিল। তারা কোনও দিন দেয়নি। সেই কারণে এখন আর নির্বাচনের দিন ফেডারেশনের এক্তিয়ারের মধ্যে নেই।

কর্ণাটক সংস্থার প্রেসিডেন্ট এনএ হ্যারিস ফেডারেশনের সভায় প্রফূল নিয়ে অভিযোগ করেন। তিনিই বলেন, যে সংস্থার বয়স ৮৪ বছর, সেই সংস্থায় এতদিন ধরে কী ভাবে নির্বাচন না হয়ে থাকতে পারে? এমনকি ১৪ মাস ধরে কোনও বৈঠক হয়নি। ফেডারেশনের কোনও কমিটি নেই। সেই কারণে নির্বাচন হয়েই নতুন কমিটি গঠন করা উচিত। তার আগে সরাতে হবে প্রেসিডেন্ট পদে যিনি রয়েছেন।   


```