Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় থ্রিডি প্রিন্টিং ফেস-শিল্ড, পিপিই পৌঁছে দিচ্ছে মাদ্রাজ আইআইটি, তৈরি করছে ইনটিউবেশন বক্স

দ্য ওয়াল ব্যুরো: থ্রিডি প্রিন্টিংয়ে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), ফেস-শিল্ড বানাচ্ছে মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি। ছোঁয়া এড়িয়ে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য ইনটিউবেশন বক্সও বানানো হয়েছে আইআইটির বায়োসায়েন্স ল্যাবে।

ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় থ্রিডি প্রিন্টিং ফেস-শিল্ড, পিপিই পৌঁছে দিচ্ছে মাদ্রাজ আইআইটি, তৈরি করছে ইনটিউবেশন বক্স

শেষ আপডেট: 29 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: থ্রিডি প্রিন্টিংয়ে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), ফেস-শিল্ড বানাচ্ছে মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি। ছোঁয়া এড়িয়ে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য ইনটিউবেশন বক্সও বানানো হয়েছে আইআইটির বায়োসায়েন্স ল্যাবে। মাদ্রাজ আইআইটির ডিরেক্টর ভাস্কর রামামূর্তি জানিয়েছেন, সুরক্ষার এইসব সরঞ্জাম প্রথম দফায় হাসপাতাল-নার্সিংহোমগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পিপিই ও ফেস-শিল্ড ব্যবহার করছেন ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা। দ্বিতীয় দফায় উৎপাদন শুরু হয়েছে আইআইটিতে। সংক্রমণ ঠেকানোর সুরক্ষার সরঞ্জাম তৈরিতে আইআইটি মাদ্রাজের পাশে রয়েছে অনেক বেসরকারি সংস্থা। ডিরেক্টর রামামূর্তি বলেছেন, থ্রিডি-প্রিন্টেড ফেস-শিল্ড ও ইনটিউবেশন বক্সের ডিজাইনে সাহায্য করেছে হার্ডওয়্যার ফার্ম ফ্যাবহেডস অটোমেশন। থ্রিডি-প্রিন্টেড এই ফেস-শিল্ড বানাতে সাহায্য করেছে চেন্নাইয়ের একটি থ্রিডি প্রিন্টিং কোম্পানি। নেক্সজেন থ্রিডি প্রিন্টারের সাহায্যে এমন ফেস-শিল্ড তৈরি হয়েছে।মুখ ঢাকার জন্য এতে রয়েছে অ্যাক্রিলিকের পর্দা এবং ব্যান্ড দিয়ে সেটা আটকানো থাকবে মাথার সঙ্গে। স্বাস্থ্যকর্মী, প্যারামেডিক্যাল স্টাফ, সাফাইকর্মী ও পুলিশকর্মীরা ইতিমধ্যেই ব্যবহার করছেন কম খরচে বানানো এই ফেস-শিল্প। এই প্রজেক্টের পড়ুয়ারা জানিয়েছেন, এমন শিল্ড দিয়ে নাক-মুখ ঢাকা থাকলে রেসপিরেটারি ড্রপলেট ঢুকতে পারবে না। বিজ্ঞানীরা বলেছেন, নাক ও মুখ দিয়েই সবচেয়ে বেশি ভাইরাল স্ট্রেনের শরীরে ঢোকার সম্ভাবনা রয়েছে। কারণ নাক ও গলার গবলেট কোষকে প্রথম নিশানা বানায় তারা। এমন ফেস-শিল্ড পরে রোগীদের কাছাকাছি যেতেও অসুবিধা হবে না ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের। অ্যাক্সিস ডিফেন্স ল্যাবের মাধ্যমে এই ফেস-শিল্ড গোটা দেশেই পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: করোনা চিকিৎসায় জাপানি ওষুধ ফ্যাভিপিরাভিরের ট্রায়াল শুরু করতে চলেছে মুম্বইয়ের গ্লেনমার্ক, মিলল ড্রাগ কন্ট্রোলের অনুমোদন

আইআইটির ইনকিউবেশন সেলের চিফ একজিকিউটিভ অফিসার ডাক্তার তমস্বতী ঘোষ বলেছেন, “ফেস-শিল্ডের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পর্যাপ্ত পরিমাণে পিপিই বানানো হচ্ছে আইআইটির তৈরি ইউনিটগুলিতে। এন৯৫ মাস্ক, ফেস-শিল্ড, পিপিই পৌঁছে দেওয়া হচ্ছে হাসপাতাল, নার্সিংহোমগুলিতে।” আইআইটি মাদ্রাজের আরও একটি সংযোজন হল ইনটিউবেশন বক্স। চারদিক ঢাকা এমন ট্রান্সপারেন্ট বক্স রোগীর রেসপিরেটারি ড্রপলেট আটকাতে পারে ৯৫%। সংস্পর্শ এড়িয়ে রোগীদের চিকিৎসার জন্য এমন ডিভাইস বানানো হচ্ছে আইআইটিতে। ডক্টর তমস্বতী ঘোষ বলেছেন, অ্যাক্সিড ডিফেন্স ল্যাবে খুবই সাধারণ উপকরণ দিয়ে এমন ফেস-শিল্ড, ইনটিউবেশন বক্স বানানো চলছে। এক একদিনে পাঁচ হাজার করে হেডগিয়ারও তৈরি হচ্ছে।

```