Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পৌষমেলা হবেই! বিকল্প মাঠের কথা জানিয়ে দিল জেলা প্রশাসন

শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে যে এবারেও পৌষমেলা হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। যা নিয়ে ক্ষোভেরও জন্ম দিয়েছে শান্তিনিকেতনের মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে।

পৌষমেলা হবেই! বিকল্প মাঠের কথা জানিয়ে দিল জেলা প্রশাসন

শেষ আপডেট: 9 December 2023 14:07

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে যে এবারেও পৌষমেলা হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। যা নিয়ে ক্ষোভেরও জন্ম দিয়েছে শান্তিনিকেতনের মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে। সেই ক্ষোভের আগুন প্রশমিত করার চেষ্টা করল জেলা প্রশাসন। পৌষমেলার জন্য বিকল্প জায়গার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শীতকালে শান্তিনিকেতনে পৌষমেলার ঐতিহ্যের কথা সকলেরই জানা। পৌষমেলা ও বিশ্বভারতীর পূর্বপল্লি মাঠ একে ওপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। কিন্তু ২০২০ সাল থেকেই সেই সম্পর্কে ভাঙন ধরেছে। পৌষমেলার ঠিকানা বদলেছে। 

২০২০ সালে করোনা পর্বে মেলা বাতিল হয়। ২০২১ সালে ফের মেলা বসলেও জায়গা পাল্টে যায়। পূর্বপল্লি মাঠে পৌষমেলা করায় আপত্তি ছিল বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। তাঁর এই সিদ্ধান্তে ঘোর আপত্তি ওঠে সমাজের বিভিন্ন মহলে। বিশ্বভারতীর পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনী, এমনকী অধ্যাপকদের একাংশও তীব্র প্রতিবাদ জানায়। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী।

ঠিক হয় মেলা হবে ডাকবাংলো মাঠে। গত দু'বছর বাংলা সংস্কৃতি মঞ্চ এবং বোলপুর পুরসভার উদ্যোগে এই মেলা আয়োজিত হয়েছে। এবারও সেই একই মাঠে পৌষমেলা করার কথা ভাবা হচ্ছে। শুক্রবার বোলপুর মহকুমা শাসকের কার্যালয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক বিধান রায় এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য আধিকারিকরা। মূলত পৌষমেলার জট কাটাতেই এই বৈঠক হয়।

এবারে পূর্বপল্লি মাঠে পৌষমেলা হবে বলে আগে জানিয়েছিল, বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু আচমকা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে হাতে সময় কম থাকায় ও পরিকাঠামোগত সমস্যার কারণে এবছরও মেলা করা সম্ভব হচ্ছে না। মাথায় হাত পড়ে ব্যবসায়ীদের। জেলা প্রশাসনের বৈঠকে ঠিক হয়, আগের বারের মতো ডাক বাংলো মাঠেই হোক পৌষমেলা।

জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, 'আমরা চেয়েছিলাম এবার পৌষমেলা হোক পূর্বপল্লি মাঠে। কিন্তু শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। তাই আমরা বৈঠক করি। সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে এবারও মেলা হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষ যদি পূর্বপল্লি মাঠ না দেয় সেক্ষেত্রে ডাক বাংলো মাঠেই মেলা হবে। এই মেলার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্য জড়িত রয়েছে। ফলে মাঠে নিয়ে কোনও সমস্যা হবে না।' আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে পৌষমেলা। তিনদিন চলবে এই মেলা।


```