Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বাজেয়াপ্ত ৫১০ ব্যাগ আলু! রফতানির নিষেধ উড়িয়ে প্লাস্টিকের ব্যাগে করে পাচার হচ্ছিল বিহারে

গৌরাণ্ডি ব্রিজ দিয়ে বিহারের গয়ায় পাচারের চেষ্টা হচ্ছিল। খবর ছিল বারাবনী থানার পুলিশের কাছে।

বাজেয়াপ্ত ৫১০ ব্যাগ আলু! রফতানির নিষেধ উড়িয়ে প্লাস্টিকের ব্যাগে করে পাচার হচ্ছিল বিহারে

শেষ আপডেট: 2 December 2024 11:52

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলছে নজরদারি। এরই মধ্যে প্লাস্টিক ব্যাগের আড়ালে আলু পাচারের চেষ্টা হল বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে। জাতীয় সড়কের বদলে অন্য পথ বেছে নিল পাচারকারীরা।

গৌরাণ্ডি ব্রিজ দিয়ে বিহারের গয়ায় পাচারের চেষ্টা হচ্ছিল। খবর ছিল বারাবনী থানার পুলিশের কাছে। সেই মতো ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। চালানে উল্লেখ ছিল প্লাস্টিক ব্যাগের। কিন্তু তল্লাশি চালাতেই মেলে আলু। ৫১০ ব্যাগ আলু বাজেয়াপ্ত করেছে পুলিশ।

চালক ও খালাসীকে গ্রেফতার করা হয়েছে। আলু পাণ্ডুয়া থেকে পাচার হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। সতর্কতা বাড়ানো হয়েছে। 


```