Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আরাবুল জেলে, শওকত বাইরে কেন?', ভাঙড়ের তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে পোস্টার

পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে পোস্টারে।

'আরাবুল জেলে, শওকত বাইরে কেন?', ভাঙড়ের তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে পোস্টার

শেষ আপডেট: 20 April 2024 10:37

দ্য ওয়াল ব্যুরো: ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লাকে গ্রেফতারের দাবিতে পোস্টার পড়ল এলাকায়। সাদা কাগজে কালো কালিতে কম্পিউটার প্রিন্টের পোস্টারে ছেয়ে গেছে এলাকা। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে পোস্টারে।

ঘটনার জেরে শনিবার সকাল থেকে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার পোলেরহাট থানা এলাকার শ্যামনগরে শওকতের সভা রয়েছে। তার আগে এদিন সকালে এলাকায় দেখা যায় এই পোস্টার।

তাতে লেখা, 'ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করল, সেই খুনের দায়ে আরাবুল জেলে, শওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও!'

শওকতকে ভাঙড়ে বোমা-গুলির 'মাস্টার মাইন্ড' বলেও পোস্টারে কটাক্ষ করা হয়েছে। 

যদিও এমন পোস্টারকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শওকত নিজে। তাঁর দাবি, "যাঁরা পোস্টার মারছেন তাঁরা আমাদের আর্শীবাদ করছেন। যত এমন করবে ততবেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে।"

পোলেরহাট এলাকায় কৃষি জমি বাঁচাতে কমিটি গড়েছেন স্থানীয়দের একাংশ। জমি কমিটির সম্পাদক সম্পাদক মির্জা হাসান বলেন, "শওকতের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। জমি কমিটির নামেও শওকত মিথ্যে প্রচার করছিল। তারই জবাবে এলাকার সাধারণ মানুষ এই পোস্টার দিয়েছেন।"


```