
শেষ আপডেট: 12 December 2019 13:43
বাঘপতের বরিষ্ঠ পুলিশ আধিকারিক প্রতাপ গোপেন্দর যাদব বলেন, “ওই মহিলা বলেছিলেন, মোটামুটি এক বছর আগে ঘটনাটি ঘটেছিল। সোহরান সিং নামে এক ব্যক্তির সঙ্গে তিনি তাঁর বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তখন পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছিল। অভিযুক্ত পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে এবং ওই ভিডিও দেখিয়ে তাঁকে আবার ব্ল্যাকমেল করে।”
ওই অভিযুক্তকে আবার উত্তরপ্রদেশের বদায়ুন থেকে গ্রেফতার করা হয়েছে। ওই অভিযোগকারিণীকে নিরাপত্তা দেওয়া হয়েছে। ওই পুলিশ আধিকারিক বলেন, “এখন তাঁর নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই।” যাদব বলেন, “ওই মহিলার বাবা দিল্লিতে গাড়ি চালান। গতকাল যখন তাঁরা রাতে বাড়ি ফেরেন তখন দেখেন বাড়িতে ঢোকার মুখে ওই কাগজটি সাঁটা রয়েছে।” ধর্ষণে অভিযুক্ত অবশ্য জানিয়েছে যে গ্রামে তার কোনও শত্রু তাকে সমস্যায় ফেলতেই একাজ করেছে।
উন্নাওয়ের ধর্ষিতার যে পরিণতি হয়েছে তাতে প্রশ্ন উঠেছে, ধর্ষণে অভিযুক্তকে আদৌ জামিনে মুক্তি দেওয়া যায় কিনা তা নিয়ে। ২৩ বছর বয়সী ওই তরুণীর গায়ে আগুন লাগিয়ে দেয় পাঁচ জন, যাদের মধ্যে দু’জন ধর্ষণে অভিযুক্ত। আদালতে শুনানির জন্য গত বৃহস্পতিবার রায় বরেলিতে ট্রেন ধরতে যাচ্ছিলেন ওই তরুণী। তখনই তাঁর গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই পাঁচ জন। এই ঘটনার পরেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করতে শুরু করেন বিরোধীরা। যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, এই ঘটনার তদন্ত হবে ফাস্ট ট্র্যাক আদালতে।