Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোস্টাল ব্যালট বন্ধ করে দিয়েছে, সেন্ট্রাল পুলিশ ছাড়া রাজ্য পুলিশ ভোট দিতে পারবে না: মমতা

ফের কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পোস্টাল ব্যালট বন্ধ করে দিয়েছে, সেন্ট্রাল পুলিশ ছাড়া রাজ্য পুলিশ ভোট দিতে পারবে না: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 3 May 2024 16:51


দ্য ওয়াল ব্যুরো: ফের কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলির সমুদ্রগড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "গতকাল রাতে খবর পেলাম কমিশন পোস্টাল ব্যালট বন্ধ করে দিয়েছে। সেন্ট্রাল পুলিশে যাঁরা কাজ করবে তাঁরা ভোট দিতে পারবেন। রাজ্যের পুলিশ নাকি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না। এটা আমি বরদাস্ত করব না। যতদূর যেতে হয় যাব।"


ভোটের কাজে বাংলা থেকে দেড় হাজার পুলিশ কর্মীকে অন্য রাজ্যে নিয়ে গিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর অভিযোগ, "বাংলার ভোটের হার কমাতেই এই ফন্দি নেওয়া হয়েছে।"

এরপরই রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, "যারা ইলেকশন ডিউটিতে থাকবেন, ধরুন কারও বাড়ি নদিয়ায় ডিউটি পড়েছে মেদিনীপুরে, বা কারও মেদিনীপুরে বাড়ি বর্ধমানে ডিউটি পড়েছে, কোনও অসুবিধা নেই, ডিপার্টমেন্ট থেকে ছুটি নেবেন, ভোটটা দিয়ে আসবেন, এর জন্য কেউ আপনাদের ছুটি আটকাবেন না। আপনাদেরও ভোট দেওয়ার অধিকার আছে।"

বিস্তারিত আসছে...


```