Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগুন-ভাঙচুরে তপ্ত ত্রিপুরা, জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা, মেয়াদ বাড়ল ১৪৪ ধারার

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোটের ফল প্রকাশ হয়েছে। তারপর (Post Poll) থেকেই টুকটাক হামলা, সংঘর্ষ (violence) শুরু হয়েছিল। শুক্রবার ত্রিপুরার (Tripura) পাহাড় থেকে সমতলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ১৪৪ ধারার মেয়াদ বাড়াতে বাধ্য হল প্রশ

আগুন-ভাঙচুরে তপ্ত ত্রিপুরা, জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা, মেয়াদ বাড়ল ১৪৪ ধারার

শেষ আপডেট: 3 March 2023 15:03

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোটের ফল প্রকাশ হয়েছে। তারপর (Post Poll) থেকেই টুকটাক হামলা, সংঘর্ষ (violence) শুরু হয়েছিল। শুক্রবার ত্রিপুরার (Tripura) পাহাড় থেকে সমতলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ১৪৪ ধারার মেয়াদ বাড়াতে বাধ্য হল প্রশাসন।

এখনও ত্রিপুরায় নতুন সরকারের শপথগ্রহণ হয়নি। ততদিন পর্যন্ত ত্রিপুরার প্রশাসন জাতীয় নির্বাচন কমিশনের অধীনে। শুক্রবার প্রশাসন জানিয়েছে, শনিবার ভোর ৬টা পর্যন্ত গোটা ত্রিপুরায় ১৪০ ধারা জারি থাকবে।

তবে তারমধ্যেঈ ব্যাপক হিংসা চলছে বলে খবর পাওয়া গিয়েছে। কোথাও সিপিএম-কংগ্রেস অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে, আবার কোথাও বিজেপি অভিযোগের আঙুল তুলেছে তিপ্রা মথার বিরুদ্ধে।

খোয়াইয়ের বৃন্দাবন ঘাট এলাকায় গ্রামে গ্রামে সন্ত্রাসের অভিযোগ উঠেছে মথার বিরুদ্ধে। বেশ কয়েকজন জখম হয়ে হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে।

বিলোনিয়া মনুরমুখ রাখিরাম পাড়াতে খুনের ঘটনাও ঘটনাও ঘটেছে। নিহতের নাম সঞ্জু ত্রিপুরা। ৩৫ বছর বয়সি এই জনজাতি অংশের যুবক মথার সমর্থক ছিল বলে খবর। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে সঞ্জুকে। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

আগরতলা লাগোয়া প্রতাপগড়, বামুটিয়া, রামনগরে সিপিএম ও কংগ্রেস কর্মীদের বাড়িবাড়ি ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। সিপিএমের অভিযোগ, বিজেপির বাইকবাহিনী তাণ্ডব চালাচ্ছে এলাকায়। বামুটিয়া ও প্রতাপগড় আগেরবার বিজেপির জেতা ছিল। সেই আসন এবার সিপিএম জিতেছে। তাদের অভিযোগ, হারের আক্রোশেই বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে বিজেপি।

ত্রিপুরার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘নির্বাচনের ফলাফলের পর মুহূর্তেই নিজেদের মুখোশ উন্মোচন করেছে ত্রিপুরার বিজেপি সরকার। বিরোধীদলের উপর চলছে নৃশংস অত্যাচার। জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি। মানবাধিকার কমিশন থেকে সিবিআই এখন ঠুঁটো হয়ে বসে আছে। নিশ্চুপ রাজ্য প্রশাসনও।’

প্রদ্যোত যেন বিজেপির লক্ষ্মী প্যাঁচা, মথার জন্যই ১৯ আসনে জিতল বিজেপি


```