Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে বোলপুরের পাড়ুইয়ে বোমাবাজি, জখম একাধিক

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় থানার বিশাল পুলিশ বাহিনী। পরে জেলা থেকেও আনা হয় অতিরিক্ত ফোর্স। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে বোলপুরের পাড়ুইয়ে বোমাবাজি, জখম একাধিক

পাড়ুইয়ে বোমাবাজি। ফাইল ছবি।

শেষ আপডেট: 18 June 2024 21:04

দ্য ওয়াল ব্যুরো: এলাকার নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে, তা নিয়ে সংঘর্ষে জড়াল দুই গোষ্ঠী। উভয়পক্ষের বিরুদ্ধেই যথেচ্ছ বোমা্বাজির অভিযোগ উঠেছে। বোলপুরের পাড়ুই থানা এলাকার বিষ্ণুখণ্ডা গ্রামের ঘটনা। ঘটনায় দু'পক্ষের অন্তত ১২ জন জখম হয়েছেন বলে খবর।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় থানার বিশাল পুলিশ বাহিনী। পরে জেলা থেকেও আনা হয় অতিরিক্ত ফোর্স। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সবে বিকেল গড়িয়ে সন্ধে নামছে। তখনই গ্রামে একের পর এক বোমা পড়তে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। হামলা পাল্টা হামলাকে ঘিরে গ্রামে তৈরি হয় তীব্র  উত্তেজনা।


পরিস্থিতির জন্য তৃণমূল ও বিজেপি পরস্পরকে দুষেছে। তৃণমূলের বক্তব্য, লোকসভা ভোটের পরাজয় মেনে নিতে না পেরে নতুন করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিজেপির পাল্টা অভিযোগ, ভোটকে প্রহসনে পরিণত করেও ক্ষান্ত হয়নি তৃণমূলের নেতারা। বিরোধীদের ওপরে নতুন করে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে।

ঘটনাকে ঘিরে গ্রামে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়্ন্ত্রণে। এলাকায় টহল শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে দু'তরফের অভিযোগই। 


```