Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট মিটতেই জেলায় জেলায় হিংসা! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বিজেপি

ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসার অভিযোগ আসতে শুরু করেছে।

ভোট মিটতেই জেলায় জেলায় হিংসা! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বিজেপি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 June 2024 12:24

দ্য ওয়াল ব্যুরো: আড়াই মাসের ভোট পর্বের পর মঙ্গলবার ফল প্রকাশিত হয়েছে। চব্বিশের লোকসভার রেজাল্টে যাবতীয় হিসাব নিকেশ, বুথ ফেরত সমীক্ষা কিছুই মেলেনি। অধিকাংশ এক্সিট পোল যেখানে এনডিএ-কে ৪০০-র দোরগোড়াকে পৌঁছে দিয়েছিল, সেখানে বাস্তবে বিজেপির জোটকে ৩০০ ছুঁতে হিমশিম খেতে হয়েছে। বাংলায় বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসার অভিযোগ আসতে শুরু করেছে।

ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে হেরে গেছেন বিজেপির অর্জুন সিং। মঙ্গলবার ফল ঘোষণার পর তৃণমূলের মিছিল থেকে ব্যারাকপুরে বিজেপি নেতার বাড়িতে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে। ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িতে বোমাবাজি ও ভাঙচুর করা হয়। প্রত্যেক ক্ষেত্রেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনায় পর এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

আবার মধ্যমগ্রাম বিজেপির কার্যালয় সহ প্রায় দশ-বারোটি বাড়ি ভাঙচুর করার অভিযোগ সামনে এসেছে। বিজেপির দাবি, মঙ্গলবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লোহার রড, বাঁশ, বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালায়।

ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ও বাহিনী যাওয়ার পরে ফের দুষ্কৃতীরা সেখানে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে শুধু এখানেই নয়, একই অভিযোগ এসেছে নিউটাউন, ক্যানিং থেকেও।

ভোটের ফল ঘোষণার পরই রাজ্যের একাধিক জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগও উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ক্যানিংয়ে এক বিজেপি নেত্রীকে মারধর করা হয়। ঘটনাটিতে আক্রান্ত হয়েছেন আরও এক বিজেপি নেতার স্ত্রী ও মা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটির বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা। মঙ্গলবার রাতে ক্যানিং থানার দিঘিরপাড় পঞ্চায়েতের কাঠপোল এলাকার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


```