দ্য ওয়াল ব্যুরো : কিডনির অসুখের জন্য অপারেশন হয়েছে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছেন, ভয়ের কিছু নেই। দিব্যি সেরে উঠছেন আমার স্ত্রী।
৪৮ বছর বয়সী মেলানিয়া অপারেশনের পর মেরিল্যান্ডের বাথশেবা নামে এক চিকিৎসা কেন্দ্রে রয়েছেন। তাঁর সঙ্গে দেখা করতে মেরিল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পও।