Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোস্ট অফিসে সন্দেহজনক চিঠির খাম, পার্সেল খুলে দেখবে, আসছে আইন

দ্য ওয়াল ব্যুরো: বন্ধ খামে কি নিছকই সরকারি বা ব্যক্তিগত চিঠি আছে, নাকি দেশের পক্ষে ক্ষতিকর কোনও তথ্য আদানপ্রদান করার জন্য ডাকঘরকে (Post office) ব্যবহার করা হচ্ছে? আগামী দিনে ডাকঘরের কোনও কর্মীর এই ব্যাপারে সন্দেহ (suspicious letter) দ

পোস্ট অফিসে সন্দেহজনক চিঠির খাম, পার্সেল খুলে দেখবে, আসছে আইন

শেষ আপডেট: 14 August 2023 12:13

দ্য ওয়াল ব্যুরো: বন্ধ খামে কি নিছকই সরকারি বা ব্যক্তিগত চিঠি আছে, নাকি দেশের পক্ষে ক্ষতিকর কোনও তথ্য আদানপ্রদান করার জন্য ডাকঘরকে (Post office) ব্যবহার করা হচ্ছে?

আগামী দিনে ডাকঘরের কোনও কর্মীর এই ব্যাপারে সন্দেহ (suspicious letter) দানা বাঁধলে তিনি সেটি খুলে দেখতে পারবেন। পার্সেলের ক্ষেত্রেও এই একই বিধি বলবৎ হবে। তাই-ই শুধু নয়, প্রয়োজনে সন্দেহজনক খাম, পার্সেল পুলিশ বা কোনও নিরাপত্তা বাহিনীর কাছেও পাঠাতে পারবে ডাকঘর কর্তৃপক্ষ।

ডাকঘর সংস্কারে কেন্দ্রীয় সরকার সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনে নতুন ভারতীয় পোস্ট অফিস আইন চালু করতে যে বিল পেশ করেছে তাতে এই বিধানের উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে, নাগরিক ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা বলবৎ করা হবে। সেই সঙ্গে শুল্ক ফাঁকিও কমবে। নতুন আইনটি চালুর পর ১৮৯৮ সালের ভারতীয় ডাকঘর আইনের অবসান ঘটবে। যদিও অনেকেই মনে করছেন, জাতীয় সুরক্ষার নামে ব্যক্তিগত অধিকারে রাষ্ট্রের হস্তক্ষেপ বলবৎ হবে এরফলে।

এছাড়াও প্রস্তাবিত আইনে বলা হয়েছে, পরিষেবা প্রদানের কোনও ক্ষতি, ভুল বিতরণ, বিলম্বের দায় ডাকঘর (Post office) কর্মকর্তাদের উপর বর্তাবে না, যদি না কেউ ইচ্ছাকৃত বা প্রতারণার উদ্দেশ্যে এমন কাজ করে থাকেন।

এখন বড় ডাকঘরগুলিতে চিঠি, পার্সেল ইত্যাদির বস্তা ডেলিভারির সময় স্ক্যানার মেশিনে চেক করা হয়। কোনও খামে বা পার্সেলে বিস্ফোরক, মাদক ইত্যাদি থাকলে তাতে ধরা পড়ে। দেশে ডাক মারফত এই জাতীয় নিষিদ্ধ বস্তু পাচারের ঘটনা তেমন নেই। তারপরও কেন খাম, পার্সেল খুলে চেক করার বিধান নতুন আইনে রাখা হয়েছে তা স্পষ্ট হয়নি। বিলটি নিয়ে আলোচনা না হওয়ায় ডাক মন্ত্রক এই ব্যাপারে কোনও ব্যাখ্যা দেয়নি।

আরও পড়ুন: চন্দ্রচূড়ের নামে ‘ফেক নিউজ’, কী রটানো হয়েছে প্রধান বিচারপতির নামে


```