Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

চড়বে পারদ, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা! কতদিন চলবে দুর্যোগ? জানিয়ে দিল আলিপুর

পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জোড়া ফলা শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে।

চড়বে পারদ, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা! কতদিন চলবে দুর্যোগ? জানিয়ে দিল আলিপুর

ফাইল ছবি

শেষ আপডেট: 8 December 2024 18:40

কলকাতা ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় ফের চড়বে পারদ। রবিবার কলকাতার তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা। 

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল, সেটার প্রভাবে শনিবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী ২৪ ঘণ্টায় আরও সুস্পষ্ট হয়ে উঠবে। তারপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূল অতিক্রম করে ভারত মহাসাগরের কাছে পৌঁছবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণবঙ্গের আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জোড়া ফলা শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে। তবে আগামী সপ্তাহের শেষে দিকে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা।

অন্যদিকে সোমবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকালই দার্জিলিঙে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস পরিষ্কার করে দিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের নয় জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার পর্যন্ত নতুন করে শহরের তাপমাত্রা কমার সম্ভাবনা কম। বুধবার থেকে ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে রাজ্যে। সকালের দিকে কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা।


```