Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকা-গাড়ি-মোবাইলের পরিবর্তে পদ! কলকাতায় বিজেপির পোস্টার বিতর্ক অব্যাহত

বুধবার সেই একই পোস্টার দেখা গেল পর্ণশ্রীতে, রবীন্দ্রনগর বাসস্ট্যান্ডের কাছে। 

 টাকা-গাড়ি-মোবাইলের পরিবর্তে পদ! কলকাতায় বিজেপির পোস্টার বিতর্ক অব্যাহত

ফাইল ছবি।

শেষ আপডেট: 19 March 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: টাকা-গাড়ি-মোবাইলের পরিবর্তে পদ বিলির অভিযোগে ফের পোস্টার (Poster Controversy) পড়ল! যার জেরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে পদ্মশিবিরের (BJP) অভ্যন্তরে।

মঙ্গলবার ঢাকুরিয়ায় বিজেপির দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়-সহ একাধিক জায়গায় পোস্টার পড়েছিল। বুধবার সেই একই পোস্টার দেখা গেল পর্ণশ্রীতে, রবীন্দ্রনগর বাসস্ট্যান্ডের কাছে। 

বুধবার ভোরের আলো ফুটতে পর্ণশ্রী-সহ একাধিক জায়গায় দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং জেলার জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং এর ছবি দিয়ে অজস্র পোস্টার সাঁটানো হয়েছে। যাতে লেখা, 'টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন! যোগাযোগ করুন, জেলা সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদকের সঙ্গে!' পোস্টারের নীচে লেখা, 'সৌজন্যে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ!'

মঙ্গলবার ঢাকুরিয়ায় দলের দক্ষিণ কলকাতার কার্যালয়েও দেখা গিয়েছিল এই পোস্টার। যা নিয়ে সকাল থেকেই শোরগোল পড়েছে এলাকায়। এ ব্যাপারে জেলা বা রাজ্য নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ঘটনার নেপথ্যে দলের বিক্ষুব্ধদের হাত দেখছে শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত,  দোলের দিন রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্মশিবির। ১৮টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন এখনও বাকি। অভিযোগ, টাকার বিনিময়ে পদ বিলি করা হয়েছে। এই অভিযোগে এর আগে জেলায় জেলায় পোস্টার পড়েছিল। এবার খাস কলকাতায় টাকার বিনিময়ে পোস্ট দেওয়ার অভিযোগে শোরগোল তৈরি হল।

যদিও সোমবারই এ ব্যাপারে দিল্লিতে সুকান্ত বলেছেন, "কিছু জেলায় সাংগঠনিক গোলমাল হচ্ছে, তা নিয়েও আলোচনা হয়েছে। কিছু লোক যারা বিজেপির সঙ্গে খাপ খাই না, তাদের সংগঠনের বাইরে রাখা হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, বাংলায় শক্তিশালী সংগঠন গড়ে তোলা।"


```