Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বাংলাদেশে জনসংখ্যা বেড়ে সাড়ে ১৬ কোটি, ফের কমেছে হিন্দু-বৌদ্ধ, বেড়েছে মুসলিম

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) জনসংখ্যা (Population) বর্তমানে সাড়ে ১৬ কোটি ৫১। এর মধ্যে নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন ও পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন। বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সংখ্যা দিন দিন কমছে বল

বাংলাদেশে জনসংখ্যা বেড়ে সাড়ে ১৬ কোটি, ফের কমেছে হিন্দু-বৌদ্ধ, বেড়েছে মুসলিম

শেষ আপডেট: 28 July 2022 09:46

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) জনসংখ্যা (Population) বর্তমানে সাড়ে ১৬ কোটি ৫১। এর মধ্যে নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন ও পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন।

বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সংখ্যা দিন দিন কমছে বলে বিগত কয়েক বছর ধরেই বিতর্ক চলছে। আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্য অনুযায়ী, সে দেশে জনসংখ্যার এখন ৯১ শতাংশই ইসলাম ধর্মাবলম্বী। ২০১১ সালে মুসলিমরা ছিল ৯০ দশমিক ৩৯ শতাংশ।

এবারের জনগণনা অনুযায়ী, হিন্দুরা এখন ৭. ৯৫ শতাংশ। ২০১১ সালের জনসুমারিতে তারা ছিল জনসংখ্যার ৮.৫৪ শতাংশ। বৌদ্ধ ধর্মাবলম্বী ০. ৬১ শতাংশ, যা আগের সুমারিতে ছিল ০,৬২ শতাংশ। জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ১.২২ শতাংশ। ২০১১ সালের জনসুমারিতে গড় জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ১.৩৭ শতাংশ।

এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোট ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন এবং নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। আগের জনসুমারিতেও জানা গিয়েছিল, নারীরা জনসংখ্যায় পুরুষের তুলনায় এগিয়ে। অর্থাৎ হাজার জনসংখ্যা পিছু নারীরা পুরুষের তুলনায় বেশি। তখন পুরুষের সংখ্যা ছিল ৭ কোটি ২১ লাখ ৯ হাজার ৭৯৬ জন আর নারী ৭ কোটি ১৯ লাখ ৩৩ হাজার ৯০১ জন।

বাংলাদেশে এবারই প্রথম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জনগণনা হয়েছে। একটু আগে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তাদের প্রথম ডিজিটাল ‘জনশুমারী ও গৃহগণনা- ২০২২’ সংক্রান্ত রিপোর্টটি প্রকাশ করেছে। তথ্য সংগ্রহ করা হয়েছিল, এ বছর ১৫ থকে ২৮ জুন ২০২২ পর্যন্ত।

জানানো হয়েছে, বাংলাদেশে এখন প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ১১৯ জন বাস করেন। ২০১১-র শুমারিতে এই সংখ্যা ছিল ৯৭৬ জন। তবে উল্লেখযোগ্যভাবে বেড়েছে সাক্ষরতার হার। এবারের সুমারি অনুযায়ী সাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ, যা ২০১১ সালে ছিল ৫১.৭৭ শতাংশ। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনসংখ্যার ৩০. ৬৮ শতাংশ।

একই দড়ি থেকে ঝুলছে জনজাতি সম্প্রদায়ের ৩ বোনের দেহ! চাঞ্চল্য মধ্য প্রদেশে


```