Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন আনবে কি মোদী সরকার! চিনকেও টপকে গেছে ভারত

দ্য ওয়াল ব্যুরো: জনসংখ্যার নিরিখে বিশ্বের এক নম্বরে উঠে এসেছে ভারত (India Population)। পিছিয়ে গেছে চিন। নাগরিক সংখ্যা ১৪২ কোটি ৮০ লক্ষ। খোদ রাষ্ট্রসঙ্ঘের তথ্য বলছে একথা। দেশে জনগণনার কাজ থমকে থাকলেও জনবিস্ফোরণে উদ্বেগে কেন্দ্রীয় সরকার। তা

জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন আনবে কি মোদী সরকার! চিনকেও টপকে গেছে ভারত

শেষ আপডেট: 26 April 2023 05:12

দ্য ওয়াল ব্যুরো: জনসংখ্যার নিরিখে বিশ্বের এক নম্বরে উঠে এসেছে ভারত (India Population)। পিছিয়ে গেছে চিন। নাগরিক সংখ্যা ১৪২ কোটি ৮০ লক্ষ। খোদ রাষ্ট্রসঙ্ঘের তথ্য বলছে একথা। দেশে জনগণনার কাজ থমকে থাকলেও জনবিস্ফোরণে উদ্বেগে কেন্দ্রীয় সরকার। তাই শোনা যাচ্ছে, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন আনার (Population control bill) তোড়জোড় শুরু হয়েছে।

জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনাকে কেন্দ্র করে বিতর্ক গত বছর থেকেই চলছে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে চিন্তার কারণ আছে বইকি। জনসংখ্যা বেড়েই চলেছে। চিনকেও ছাড়িয়ে গেছে ভারত। ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, ভারতের জনসংখ্যা (Population) ১৪০ কোটি, আর চিনের জনসংখ্যা ১৪১.২৪ কোটি। বিশ্বের মোট জনসংখ্যার ১৯ শতাংশের বাস ছিল চিনে এবং ১৮ শতাংশের ভারতে। কিন্তু এখন এই সমীকরণ বদলে গেছে। বিশেষজ্ঞরা আরও পূর্বাভাস দিয়েছেন, অন্তত ১৫০ কোটি জনসংখ্যা দাঁড়াবে ভারতের। চিন থাকবে দ্বিতীয় স্থানে, ১১০ কোটির কিছু কম।

লোকসভা ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল সংসদে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিলও আনা হবে কিনা সে নিয়ে জল্পনা চলছে। সূত্রের খবর, ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা এবং খসড়া বিল নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র।

গাঁজা পাচারের জন্য ফাঁসি! চরম শাস্তি দিতে চলেছে এই দেশ

গত মে মাসে প্রাইভেট মেম্বার বিল হিসাবে রাজ্যসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল এনেছিলেন বিজেপির সঙ্ঘ-ঘনিষ্ঠ সাংসদ রাকেশ সিন্‌হা। শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া হস্তক্ষেপ করায় পরে ওই বিল প্রত্যাহার করে নেন রাকেশ। তিনি যুক্তি দিয়েছিলেন, ভারতে জন্মহার অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন করে আইন আনার কথা ভাবছে না সরকার। কিন্তু  গত কয়েক দশকে দেশে অভূতপূর্ব জনবিস্ফোরণের ফলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যে গতিতে জনসংখ্যা বাড়ছে, সেই হারে সম্পদের জোগান, পরিষেবা দেওয়া কোনও সরকারের পক্ষে সম্ভব নয়। স্বাধীনতার ৭০ বছর পরেও ভারত এখনও পরিশ্রুত পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য, বাসস্থান, চাকরি, বিদ্যুৎ দেওয়ার প্রশ্নে সফল হতে পারেনি। কারণ সমস্যার মূল কারণ হল, ক্রমশ বাড়তে থাকা জনসংখ্যা। তাই জাতীয় স্তরে যাতে জনসংখ্যা নীতি এবং আইন আনা যায়, সেই প্রক্রিয়া শুরু করেছে মোদী সরকার। 


```