Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাখি নয়, বাঁদর নয়, গাছ গাছে ঘুরে বেড়াচ্ছে ছাগলের পাল! কোথায়, কেন ঘটে এমন?

দ্য ওয়াল ব্যুরো: গল্পের গরু গাছে চড়ে, এ কথা কে না জানে। কিন্তু আপনি কি জানতেন, বাস্তবের ছাগলও গাছে চড়ে? তা-ও আবার একটা-দু'টো ছাগল নয়, পালে পালে ছাগল। রোজ।এই ছাগলের পাল শুধু গাছেই ওঠে না, একেবারে মগডালে গিয়ে ফলও পেড়ে খায়! গাছে গাছে পাখ

পাখি নয়, বাঁদর নয়, গাছ গাছে ঘুরে বেড়াচ্ছে ছাগলের পাল! কোথায়, কেন ঘটে এমন?

শেষ আপডেট: 2 May 2019 12:54

দ্য ওয়াল ব্যুরো: গল্পের গরু গাছে চড়ে, এ কথা কে না জানে। কিন্তু আপনি কি জানতেন, বাস্তবের ছাগলও গাছে চড়ে? তা-ও আবার একটা-দু'টো ছাগল নয়, পালে পালে ছাগল। রোজ।এই ছাগলের পাল শুধু গাছেই ওঠে না, একেবারে মগডালে গিয়ে ফলও পেড়ে খায়! গাছে গাছে পাখির ঝাঁকই তো সকলের চেনা। খুব বেশি হলে দুয়েকটা বাঁদরের দেখা পাওয়া যেতে পারে। তাই বলে ছাগল? আফ্রিকার মরক্কোর এই ঘটনা নতুন নয়। সেখানকার এক বিশেষ গাছে এভাবেই চিরকাল রাজত্ব করে এসেছে ছাগলেরা। গাছটির আসল নাম 'আরগান' হলেও, লোকমুখে এটি ছাগল গাছ বলেই পরিচিত। দক্ষিণ-পশ্চিম মরক্কোয় আরগান নামের এই বিশেষ রকমের গাছ দেখতে পাওয়া যায়। সারা গায়ে কাঁটাযুক্ত গাছটিতে বেশ রসালো ও সুস্বাদু ফল ধরে। এই আরগান ফল থেকে তৈরি হয় আরগান তেল, যা বিদেশে রপ্তানি করে প্রচুর আয় করে মরক্কো। এই আরগান ফলই সে দেশের ছাগলের কাছে বিশেষ প্রিয়। মরক্কোবাসীরা বলছেন, আরগান ফল এবং গাছের পাতা খেতেই ছাগলের পাল গাছে উঠে যায়, সে গাছ যত উঁচুই হোক না কেন। চার পায়ে ব্যালান্স করে এ-ডাল থেকে ও-ডালে অনায়াসে ঘুরে বেড়ায় তারা। দেখে মনে হয়, তারা যেন পাখির মতোই হাল্কা। এক একটি গাছে ১০-১৫টি ছাগল পর্যন্ত দেখা যায়।
আরগান গাছের কাণ্ডের গায়ে কাঁটা থাকায় ছাগলেরা সহজেই পায়ের ধারালো ক্ষুর ব্যবহার করে গাছে উঠে যায়। এমনকী পৌঁছে যায়, ৩০-৩২ ফুট উঁচু হালকা মগডালেও! একই ভাবে নামার পথেও নিরাপদে নেমে আসে।
বিষয়টি প্রথম সামনে আসে বছর তিনেক আগে। মাউরুজিও পুন্টারি নামের ৫৫ বছর বয়সি এক ইতালীয় ফোটোগ্রাফার মরক্কোর ইসাউইরা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পান, কয়েকটি ছাগল দক্ষ আরোহীর মতো তরতর করে গাছে উঠে খাবার খাচ্ছে! তিনি যেন তাঁর নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। দ্রুত ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করেন তিনি। তিনি পরে বলেন, "এ রকম দৃশ্য আমি আগে কখনও দেখিনি। এটা আমার জন্য হাঁ হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ছিল। তাড়াতাড়ি ছবি তুলে নিই।" তাঁর তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি বিভিন্ন মহলে জানাজানি হয়। এখন আরগান ‘ছাগল-গাছ’ নামেই পরিচিতি পেয়েছে। [caption id="attachment_100876" align="aligncenter" width="1035"] এই আরগান ফল খাওয়ার লোভেই চড়ে ছাগল।[/caption] সাধারণত মরক্কোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের সোয়াস ভ্যালিতে এই আরগান গাছ দেখা যায়। রসালো, সুস্বাদু এবং পুষ্টিকর এই ফল দেখতে ডিম্বাকার। খানিক তেতো স্বাদও আছে। সোয়াস ভ্যালির বাসিন্দারা আরগান গাছের চাষ করে থাকেন। মরক্কো ছাড়াও পার্শ্ববর্তী আলজেরিয়ায় এই আরগান গাছ রয়েছে। তবে যে আরগান তেল বিদেশে রফতানি করে মরক্কো বিদেশি মুদ্রা আয় করে, সেই তেল প্রস্তুতিতেও এই ছাগলগুলির গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। গাছে চড়ে বীজ সমেত পাকা ফল খেয়ে ফেলে তারা। কিন্তু বীজগুলি হজম না হওয়ায় ছাগলের মলের সঙ্গে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা সেই বীজগুলো কুড়িয়ে, শুকিয়ে তেল বার করে।   

```