Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিরা, তারমধ্যেই বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ

মঙ্গলবার গভীর রাতে আচমকা তাঁদের বাড়িতে হামলা চালায় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী। অস্ত্র হাতে বাড়িতে ঢুকে পড়ে তারা। এরপর তাণ্ডব শুরু করে।

রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিরা, তারমধ্যেই বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ

বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ

শেষ আপডেট: 19 June 2024 14:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ভগবানপুরে বিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। ভোট হিংসার শিকার বিজেপি কর্মীদের কাছে গিয়ে তাদের বয়ান রের্কড করছেন। মঙ্গলবারই সন্দেশখালিতে গিয়েছিলেন তাঁরা। ভুক্তভোগীর সঙ্গে কথাও বলেন। এর মধ্যেই মেদিনীপুরে শোনা গেল নতুন অভিযোগ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম গৌরহরি মাইতি। তাঁর বাড়ি ভগবানপুর ২ ব্লকের অর্জুননগর পঞ্চায়েতের ধাঁইপুকুরিয়া গ্রামে। গৌরবাবুর ছেলে শশাঙ্ক সক্রিয় বিজেপি কর্মী। ওই পরিবারের সকলেই বিজেপি সমর্থক। মৃতের ভাইপো সুকুমার মাইতির অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে আচমকা তাঁদের বাড়িতে হামলা চালায় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী। অস্ত্র হাতে বাড়িতে ঢুকে পড়ে তারা। এরপর তাণ্ডব শুরু করে। সুকুমারের বৃদ্ধ কাকা গৌরহরি মাইতিকে বেধড়ক মারধর করতে থাকে তারা। বাড়ির মহিলারাও তাদের হাত থেকে নিস্তার পাননি। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীদের ছুটে আসতে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গৌরবাবুকে ভূপতিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। 

স্থানীয়রা জানিয়েছেন, ভোটের পর থেকে শশাঙ্ক ঘর ছাড়া। তার খোঁজে বাড়িতে ঢুকে পড়েছিল দুষ্কৃতীরা। শশাঙ্ক কোথায়  আছে, জানতে চাইলে তাঁর পরিবারের কেউই কিছু বলতে পারেননি। এরপরই শশাঙ্কর বাবা গৌরহরি মাইতির উপর চড়াও হয় দুষ্কৃতীরা।  

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। বিজেপির অভিযোগ, নির্বাচনের শুরু থেকেই এলাকায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে তৃণমূল। ভোটের ফলাফল বেরনোর পর এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়। অনেক বিজেপি কর্মী ঘরছাড়া। মাঝে মধ্যে ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে এভাবেই হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রশাসন সবকিছু জেনেও ব্যবস্থা নিচ্ছে না। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন কারামন্ত্রী অখিল গিরি। তাঁর দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের জের।


```