Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘দিল্লি, মহারাষ্ট্রে অচিরেই রাজনৈতিক ভূমিকম্প’, পাওয়ার কন্যার কথায় কাঁপন বিরোধী শিবিরে

দ্য ওয়াল ব্যুরো: সদলবলে বিজেপিতে যাওয়ার জল্পনায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং অজিত পাওয়ার। ভাইপোর উপর তাঁর আস্থা অটুট বলে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তারপরও মহারাষ্ট্রে (Maharashtra) এনসিপি-তে ভাঙনের জল্পনা দূর হয়নি।

‘দিল্লি, মহারাষ্ট্রে অচিরেই রাজনৈতিক ভূমিকম্প’, পাওয়ার কন্যার কথায় কাঁপন বিরোধী শিবিরে

শেষ আপডেট: 19 April 2023 07:46

দ্য ওয়াল ব্যুরো: সদলবলে বিজেপিতে যাওয়ার জল্পনায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং অজিত পাওয়ার। ভাইপোর উপর তাঁর আস্থা অটুট বলে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।

তারপরও মহারাষ্ট্রে (Maharashtra) এনসিপি-তে ভাঙনের জল্পনা দূর হয়নি। জল্পনায় ঘি ঢেলেছেন পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Sule)। তাঁর একটি মন্তব্য ঘিরে এখন কাঁপন ধরেছে সব বিরোধী দলেই। গোটা বিরোধী শিবির ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। চোখে চোখে রাখা শুরু হয়েছে বিধায়কদের। এমনকী নিশ্চিন্তে নেই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরও। শিন্ডে অনুগামীরাও সতর্ক আসন্ন রাজনৈতিক ডামাডোলের আশঙ্কায়।

মঙ্গলবার অজিত পাওয়ার গত এক পক্ষকালের জল্পনায় জল ঢেলে ঘোষণা করেন, ‘আমি এনসিপিতে ছিলাম, আছি, থাকব।’ অজিতের কাকা শরদ পাওয়ারও ভাইপোর কথায় সায় দিলে বলেন, ‘সব গুজব। অজিত দলেই আছে। অনুগামী বিধায়কদের নিয়ে বৈঠকের খবর মিথ্যা।’ পাওয়ার আরও বলেন, ‘আমাকে না জানিয়ে বিধায়কদের বৈঠক ডাকার প্রশ্নই ওঠে না।’

বুধবার সকালে রাজনৈতিক জল্পনা নয়া মাত্রা নেয় পাওয়ারের মেয়ে সাংসদ সুপ্রিয়া সুলের কথায়। সুপ্রিয়াই এখন বাবা-মায়ের সর্বক্ষণের সঙ্গী। দল পরিচালনায় পাওয়ার তাঁকে না জানিয়ে কোনও সিদ্ধান্ত নেন না। স্বভাবতই সুপ্রিয়ার কথাকে ফেলে দিতে পারছে না কেনও দলই। সব দলই তাই প্রস্তুতি শুরু করে দিয়েছে আসন্ন রাজনৈতিক ভূমিকম্প থেকে কীভাবে দলকে অটুট রাখা যায়।

কী বলেছেন সুপ্রিয়া? তাঁর কথায়, ‘আগামী দিন পনেরোর মধ্যে দিল্লি ও মহারাষ্ট্রের রাজনীতিতে বড় রাজনৈতিক ভূমিকম্প হতে চলেছে।’ পাওয়ার কন্যার এই মন্তব্যের পর পরই শিবসেনার শিন্ডে গোষ্ঠীর বিধায়ক তথা মুখপাত্র সঞ্জয় সিরশাত ঘোষণা করেন, ‘অজিত পাওয়ার একা দল ছেড়ে বিজেপিতে যোগ দিলে আমাদের কিছু বলার নেই। কিন্তু তিনি যদি এনসিপি-র বিধায়ক ভাঙিয়ে সদলবলে বিজেপিতে যোগ দেন তাহলে আমরা আর সরকারে থাকব না।’

সিরশাতের কথায় স্পষ্ট, অজিত পাওয়ারের সদলবলে বিজেপিতে যোগদানে আপত্তি আছে মুখ্যমন্ত্রী শিন্ডের। এমনিতেই অজিত বিজেপিতে বিধায়কদের নিয়ে যোগ দিলে পদ্ম শিবিরের আর শিন্ডের সঙ্গে জোট সরকার চালানোর প্রয়োজন হবে না। আগামী বছর নভেম্বরে মহারাষ্ট্রে বিধানসভার ভোট। বিজেপির পরিকল্পনা হল, লোকসভার সঙ্গে বিধানসভার ভোট করিয়ে নেওয়া। সে পর্যন্ত অজিতকে মুখ্যমন্ত্রী করে সরকার টিকিয়ে রাখতে পারে তারা।

কিন্তু সুপ্রিয়া কেন পনেরো দিনের কথা বলেছেন? আর রাজনৈতিক ভূমিকম্পটাই বা কী? সব দলই ধরে নিচ্ছে দিন পনেরোর মধ্যে মহারাষ্ট্রে গত বছরের দলবদল এবং শিন্ডে সরকার গঠন নিয়ে মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। শুনানিতে আদালতের প্রতিক্রিয়া থেকে অনেকেই মনে করছেন, দলবদলের মামলায় মুখ পুড়তে পারে শিন্ডে এবং বিধানসভার স্পিকারের। শিন্ডের শিবসেনার ১৬জন বিধায়কের সদস্যপদ খারিজের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না জোট শরিক বিজেপিও। সেই কারণেই অজিতকে নিয়ে সরকার টিকিয়ে রাখার ‘প্ল্যান বি’ নিয়ে এগচ্ছে তারা। সুপ্রিয়া ইঙ্গিত করেছেন, শীর্ষ আদালতের রায়ের পর মহারাষ্ট্রের রাজনীতিতে উথালপাতাল শুরু হবে।

অন্যদিকে, দিন পনেরোর মধ্যে জাতীয় স্তরে বিরোধী দলগুলির একটি মঞ্চ তৈরির কথা ঘোষণা করা হতে পারে। বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে শরদ পাওয়ার বিভিন্ন সময়ে অবস্থান বদল করলেও সুপ্রিয়া মত বদল করেননি। তিনি অজিত পাওয়ারেরও উল্টো মেরুর বাসিন্দা। কংগ্রেস সহ সব বিরোধী দলের সঙ্গেও তাঁর সু-সম্পর্ক রয়েছে। মনে করা হচ্ছে, দিল্লির রাজনৈতিক ভূমিকম্প বলতে সুপ্রিয়া বিরোধীদের সম্ভাব্য মঞ্চ গড়ার বিষয়টিই বলতে চেয়েছেন।

লক্ষণীয়, সুপ্রিয়ার ইঙ্গিতপূর্ণ মন্তব্যকে কোনও দলই লঘু করে দেখছে না। শিন্ডে-বিজেপি সরকারের অস্তিত্ব সংকট দেখা দিলে সব দলেই ভাঙনের সম্ভাবনা তৈরি হবে। এমনকী শিবসেনার শিন্ডে শিবির পর্যন্ত ‘অপারেশন লোটাস’ অর্থাৎ বিজেপির দল ভাঙানোর থাবা থেকে নিজেদের নিরাপদ মনে করছে না। কংগ্রেস, শিবসেনার উদ্ধব গোষ্ঠী এবং এনসিপি, সব দলই বিধায়কদের ধরে বেঁধে রাখতে উদ্যোগী হয়েছে।

কর্নাটকের ভোটের লড়াইয়ে ঢুকে পড়েছে সুদানের গৃহযুদ্ধ, ময়দানে স্বয়ং বিদেশমন্ত্রী


```