Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

রাহুল গান্ধী 'রাজনীতির কোকিল', কটাক্ষ বিজেপির

দ্য ওয়াল ব্যুরো : রবিবার উত্তরপ্রদেশের মুজফফরনগরে মহাপঞ্চায়েত বসান কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীরা কৃষকরা। কৃষকদের আন্দোলন সমর্থন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেজন্য সোমবার তাঁকে 'রাজনীতির কোকিল' (Political cuckoo) বলে কটাক্ষ করলেন বিজ

রাহুল গান্ধী 'রাজনীতির কোকিল', কটাক্ষ বিজেপির

শেষ আপডেট: 6 September 2021 12:07

দ্য ওয়াল ব্যুরো : রবিবার উত্তরপ্রদেশের মুজফফরনগরে মহাপঞ্চায়েত বসান কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীরা কৃষকরা। কৃষকদের আন্দোলন সমর্থন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেজন্য সোমবার তাঁকে 'রাজনীতির কোকিল' (Political cuckoo) বলে কটাক্ষ করলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। তাঁর যুক্তি, কোকিল যেমন নিজে বাসা বানায় না, অন্য পাখির বাসায় ডিম পাড়ে, তেমনি রাহুলও নিজে কংগ্রেসের সংগঠন গড়ে তুলতে পারেন না। তিনি অন্যের আন্দোলনের ওপরে ভর করেছেন। কৃষকরা মোটেই কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন করছেন না। কিন্তু রাহুলরা সেই আন্দোলনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছেন। সম্বিত পাত্র বলেন, মিথ্যা ছড়ানোই হল রাহুলের রাজনীতি। অভিযোগ, তিনি কৃষক আন্দোলনের একটি পুরানো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সম্বিত পাত্রের কথায়, "কংগ্রেসের কোনও স্থায়ী সভাপতি নেই। তারা কোনও ইস্যু তুলতে পারে না। সেজন্যই সোনিয়া গান্ধীকে অন্য দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে হয়। রাহুল পুরানো ছবি পোস্ট করে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করেন।" পরে বিজেপির মুখপাত্র বলেন, "রাহুল দলের সংগঠন গড়তে পারেন না। তিনি কঠোর পরিশ্রম করেন না। রাজনীতিতে তিনি অন্যের কাঁধে ভর দিয়ে চলতে চান।" সম্বিত পাত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়ই কৃষকদের স্বার্থে কাজ করেন। ভবিষ্যতেও করবেন। রবিবার জাঠ নেতা রাকেশ টিকায়েত বিশাল মহাপঞ্চায়েতে বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ভোটের ডাক দেন। কিন্তু টিকায়েতের আহ্বানে বিজেপির  নির্বাচনী ভাগ্যে কোনও এদিক-ওদিক হবে না,দাবি দলের নেতাদের। কেন্দ্রের তিনটি কৃষি বিল প্রত্যাহার চেয়ে এক বছরের বেশি উত্তর ভারতের কৃষকরা রাস্তায় নেমেছেন। তবে ভিন্ন সুর শোনা গিয়েছে পিলিভিটের বিজেপি সাংসদ বরুণ গাঁধীর। ট্যুইটে প্রতিবাদী কৃষকদের সঙ্গে ফের আলোচনার প্রস্তাব দিয়ে তিনি লিখেছেন, লাখ লাখ চাষি জমায়েতে সামিল হয়েছেন মুজফফরনগরে। ওরাই আমাদের রক্ত, মাংস। মর্যাদা সহকারে ওদের সঙ্গে ফের আলোচনায় বসা উচিত আমাদের। ওদের কষ্ট, বেদনা, দৃষ্টিভঙ্গি বোঝা, সহমতে পৌঁছতে ওদের সঙ্গে কাজ করা দরকার। বরুণের মতামতে বিজেপি নেতারা সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া না  দিলেও দাবি করছেন, জাঠরা একজোট হলেও বা টিকায়েতের বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার ডাক সত্ত্বেও দলের ভোটে তার কোনও প্রভাবই পড়বে না। নেতাদের কেউ কেউ অবশ্য ‘ব্যাপারটা উদ্বেগজনক, স্বীকার করেও জমি পুনরুদ্ধারের প্রয়াস অব্যাহত রয়েছে’ বলে জানাচ্ছেন। তাঁদের দাবি, কেন্দ্রের আখচাষিদের বকেয়া মেটানো, রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) যে কোনও শক্ত চ্যালেঞ্জ প্রতিহত করবে।

```