Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির গুণগান করলেই পদ্ম পুরস্কার! কার্তিক মহারাজের উদাহরণ টেনে মোদীকে খোঁচা বিরোধীদের

পাল্টা হিসেবে নির্বাচনী প্রচারে এসে কার্তিক মহারাজের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

বিজেপির গুণগান করলেই পদ্ম পুরস্কার! কার্তিক মহারাজের উদাহরণ টেনে মোদীকে খোঁচা বিরোধীদের

কার্তিক মহারাজ ও নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 26 January 2025 23:00

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট মিটতেই ভারত সেবাশ্রম সংঘের বহরমপুরের বেলডাঙার প্রধান কার্তিক মহারাজের জন্য সিকিউরিটির ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার। এবার পদ্মশ্রীর তালিকায় সেই কার্তিক মহারাজ!

এবারে ১১৩ জনকে পদ্মশ্রী দিচ্ছে কেন্দ্র। সেই তালিকায় বাংলার ৯ জনের মধ্যে রয়েছেন ভারত সেবাশ্রমের এই মহারাজের নামও। বিষয়টি প্রকাশ্যে আসতেই বঙ্গ রাজনীতিতে তরজা শুরু হয়েছে।

তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "কার্তিক মহারাজ প্রমাণ করে দিলেন পদ্মশ্রী পেতে গেলে বিজেপির হয়ে কথা বলতে হবে। পদ্মশ্রী নয় এগুলো পদ্মবিশ্রী!" পাল্টা জবাবে কার্তিক মহারাজের প্রতিক্রিয়া, "উনি নিজে এসব করেন বলে আমার নামে বলছেন। আসলে ওর চিন্তা যেমন উনি তেমনই বলেছেন।"  

তবে কুণালের সুরেই কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অধীর বলেন, "সরকারের তোষামদ করলে পুরস্কার। পদ্মশ্রীর মানকেই নষ্ট করে দিচ্ছে মোদী সরকার।" পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, "কার্তিক মহারাজ শুধু আধ্যাত্মিক গুরু নন, ১৩টা স্কুল গড়েছেন। মুর্শিদাবাদের গ্রামে যেখানে সরকার চিকিৎসা পৌঁছাতে পারে না, সেখানে চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছেন। উনি নীরবে যে সেবা করে চলেছেন কেন্দ্র তারই স্বীকৃতি দিয়েছে। কংগ্রেস, তৃৃণমূল রাজনীতি করার জন্য মিথ্যে কুৎসা করছে।"

ভারত সেবাশ্রমের মহারাজ কার্তিক মহারাজের সঙ্গে রাজনীতির কী যোগ?

ঘটনার সূত্রপাত, গত লোকসভা ভোটের সময় গত ১৮ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের সভা থেকে সরাসরি কার্তিক মহারাজের নামোল্লেখ করে বলেছিলেন, “আমি ভারত সেবাশ্রম সংঘকে অনেক সম্মান করতাম, কিন্তু যে লোকটা তৃণমূলের এজেন্টকে বসতে দেন না তাঁকে আমি সাধু বলে মনে করি না।  তার কারণ, সে ‘ডাইরেক্ট পলিটিক্স’ করে দেশটার সর্বনাশ করছে।"

মমতা এও বলেন, "সব সজ্জন সমান হয় না। সব সাধুও নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি।" পাল্টা হিসেবে নির্বাচনী প্রচারে এসে কার্তিক মহারাজের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তখন থেকেই রাজনীতির চর্চায় যুক্ত হয়েছে ভারত সেবাশ্রমের এই মহারাজের নাম।


```