Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

জম্মু-কাশ্মীর, লাদাখ, গুজরাত— সবই নাকি পাকিস্তানের! ইমরান খানের নতুন মানচিত্র দেখে ভারত বলল 'পাগলামো'

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীর, লাদাখ এমনকি গুজরাতের জুনাগড়কেও নিজেদের দেশের অংশ বলে দাবি করল পাকিস্তান! এই এলাকাগুলি নিজেদের সীমানার ভিতরে দেখিয়ে মঙ্গলবার নতুন একটি রাজনৈতিক মানচিত্রও প্রকাশ করেছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তাই নয়,

জম্মু-কাশ্মীর, লাদাখ, গুজরাত— সবই নাকি পাকিস্তানের! ইমরান খানের নতুন মানচিত্র দেখে ভারত বলল 'পাগলামো'

শেষ আপডেট: 5 August 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীর, লাদাখ এমনকি গুজরাতের জুনাগড়কেও নিজেদের দেশের অংশ বলে দাবি করল পাকিস্তান! এই এলাকাগুলি নিজেদের সীমানার ভিতরে দেখিয়ে মঙ্গলবার নতুন একটি রাজনৈতিক মানচিত্রও প্রকাশ করেছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তাই নয়, নতুন মানচিত্র প্রকাশের পরই দিনটি নাকি পাকিস্তানের ইতিহাসে সবথেকে ঐতিহাসিক দিন, এমনটাও দাবি করেছেন ইমরান খান৷ পাকিস্তানের নতুন মানচিত্রে এই এলাকাগুলি নিজেদের ভূখণ্ডে বলে দাবি করার পাশাপাশি, সেগুলি অবৈধভাবে ভারতের দখলে থাকা এলাকা বলেও উল্লেখ করা হয়েছে। যদিও পাকিস্তান এই মানচিত্র প্রকাশ করার পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কড়া প্রতিক্রিয়া দিয়ে জানানো হয়েছে, এটা পাকিস্তানের 'রাজনৈতিক পাগলামি' ছাড়া কিছুই নয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এই প্রসঙ্গে বলেছেন, "পাকিস্তানের এই দাবি সারা বিশ্বের কাছে ভিত্তিহীন। জম্মু-কাশ্মীর, লাদাখ, গুজরাতের মতো আমাদের অঞ্চলকে যে তারা নিজেদের বলে মানচিত্রে রেখেছে, তা হাস্যকর। এর কোনও আইনি বৈধতাও নেই। আন্তর্জাতিক স্তরে এসমস্ত দাবির কোনও বিশ্বাসযোগ্যতা নেই। সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে যে তারা নিজেদের সীমানা বাড়াতে চাইছে, সেটাই আরও একবার প্রমাণ করল নিজেরাই।" ঘটনাচক্রে, আজ বুধবার ৫ অগস্ট। গত বছরের এই দিনেই জম্মু-কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ তার আগের দিন, মঙ্গলবারই এই মানচিত্র প্রকাশ করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে নিজেদের এলাকা বলে দাবি করল পাকিস্তান। পাক মন্ত্রিসভায় অনুমোদনের পরে সাংবাদিক বৈঠক ডেকে এই দাবি করলেন ইমরান খান নিজে৷ ইমরান অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন এই কাণ্ডের। তিনি দাবি করেন, "গত বছর ৫ অগস্ট ভারত সরকার জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে যে বেআইনি পদক্ষেপ করেছিল, তারই প্রতিবাদে এই মানচিত্র৷ এই প্রথম বিশ্বের সামনে আমাদের দেশের সরকার এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল৷ দেশের সব রাজনৈতিক দলই এই নতুন মানচিত্রকে সমর্থন করেছে৷" বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি লাদাখ সীমান্তে চিন যে আগ্রাসী মনোভাব দেখিয়েছে, সেই পালে আরও একটু হাওয়া লাগাতেই এই কাণ্ড ঘটালেন ইমরান। শুধু তাই নয়, এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তানে নিজের জনপ্রিয়তা বাড়ানো এবং পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টাও করলেন ইমরান খান। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে নেপালও উত্তরাখণ্ডের কিছুটা ভারতীয় ভূখণ্ড নিজেদের বলে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল। চিনের ক্ষেত্রে এই অভ্যেস নতুন বা বিচ্ছিন্ন নয়। এবার একই পথে হাঁটল পাকিস্তানও। তবে জম্মু-কাশ্মীর নিয়ে ভারত-পাক টানাপড়েন সুবিদিত হলেও, গুজরাত সীমান্তে সিন্ধ প্রদেশ ও ভারতের মধ্যেকার এলাকাও এবার পাকিস্তানের অংশ হিসেবে দাবি করা হয়েছে। প্রায় ৯৬ কিলোমিটারের ওই জলরাশি কচ্ছের রান থেকে শুরু হয়ে আরব সাগরে মিলিত হয়েছে। তেল, গ্যাস ও মাছের মতো প্রাকৃতিক সম্পদের দিক থেকে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়েও ইসলামাবাদ বহুবার অন্যায্য দাবি করেছে ভারতের কাছে। এবার সমস্ত সীমা ছাড়িয়ে গেল তারা।

```