Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হংকং-এ বিক্ষোভ থামাতে পুলিশকে কত ওভারটাইম দিতে হচ্ছে জানেন?

দ্য ওয়াল ব্যুরো : গতবছর জুন মাসে বন্দি প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল হংকং-এ। সেই আন্দোলন চলছে সাত মাস ধরে। তাতে অনেক সময়ই ডিউটি আওয়ারের বাইরে কাজ করতে হচ্ছে পুলিশকর্মীদের। নিয়মমতো প্রতি মাসে তাঁদের যত ঘণ্টা করে ওভারটাইম পাওয়

হংকং-এ বিক্ষোভ থামাতে পুলিশকে কত ওভারটাইম দিতে হচ্ছে জানেন?

শেষ আপডেট: 5 January 2020 11:28

দ্য ওয়াল ব্যুরো : গতবছর জুন মাসে বন্দি প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল হংকং-এ। সেই আন্দোলন চলছে সাত মাস ধরে। তাতে অনেক সময়ই ডিউটি আওয়ারের বাইরে কাজ করতে হচ্ছে পুলিশকর্মীদের। নিয়মমতো প্রতি মাসে তাঁদের যত ঘণ্টা করে ওভারটাইম পাওয়ার কথা অনেকে তার চেয়ে বেশি সময় ওভারটাইম করছেন। অনেক পুলিশ অফিসারই প্রতি মাসে ওভারটাইম বাবদ যে অর্থ পাচ্ছেন, তার পরিমাণ ১৪, ৩৯৪ হংকং ডলার। তার অর্থ ১ লক্ষ ৩২ হাজার ৭৭২ টাকা। সরকার এখন পুলিশের মাইনে বাড়ানোর কথা ভাবছে। তাতে অসন্তুষ্ট হয়েছেন বিরোধীরা। তাঁরা বলছেন, পুলিশের বেতন বাড়ানো চলবে না। তাদের এত ওভারটাইমও দেওয়া বন্ধ করতে হবে। হংকং-এ পুলিশকর্মীর সংখ্যা ৩০ হাজার। সিকিউরিটি ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী গত মাসে ১১ হাজার পুলিশ অফিসারকে ওভারটাইম দিতে খরচ হয়েছে সাড় ন’কোটি হংকং ডলার। পুলিশকর্মীদের এক বড় অংশ এখন মাসে ১৫০ ঘণ্টা করে ওভারটাইম পাচ্ছেন। সিকিউরিটি ব্যুরো জানিয়েছে, চিফ ইনসপেক্টর বা তাঁর নীচের পদাধিকারীরা ওভারটাইম বাবদ অর্থ পান। উচ্চপদস্থ অফিসাররা বেশি সময় কাজ করার পরিবর্তে পান বাড়তি ছুটি। ওভারটাইম বাবদ সরকারের কাছে ১০০ কোটি হংকং ডলার পাওনা আছে পুলিশের। তার মধ্যে খাবার ও নানা ভাতা দিতে খরচ হবে সাড়ে ২৩ কোটি হংকং ডলার। বিরোধীরা বলছেন, পুলিশ বিক্ষোভ দমন করতে এমন কিছু কৃতিত্ব দেখায়নি যে তাদের এই বিপুল পরিমাণ অর্থ ওভারটাইম দিতে হবে। তাছাড়া মাঝে মাঝেই পুলিশের বিরুদ্ধে বাড়াবাড়ি করার অভিযোগ উঠেছে। হংকং-এর প্রাক্তন পুলিশ অফিসার কোউক চেউক কিন পুলিশকে ওভারটাইম দেওয়ার বিরুদ্ধে গিয়েছেন আদালতে। তাঁর বক্তব্য, বিক্ষোভের জন্য পুলিশ বাদে আরও অনেককে বাড়তি সময় কাজ করতে হচ্ছে। তাঁদের মধ্যে আছেন আদালতের কর্মী, দমকলকর্মী, চিকিৎসক, অন্যান্য স্বাস্থ্যকর্মী ও সাফাইকর্মী। কিন্তু পুলিশকে যে পরিমাণ বাড়তি অর্থ দেওয়া হচ্ছে, তাঁদের তা দেওয়া হচ্ছে না। 

```