দ্য ওয়াল ব্যুরো: বাজাজ পালসার মোটরবাইকে তিন আরোহী। চালকের মাথায় হেলমেট । অপর দুই আরোহীর মুখ ঢাকা কাপড়ে। একজনের হাতে রহস্যময় থলি। সম্ভবত তার ভিতরেই আছে বন্দুক। সিসিটিভিতে ধরা পড়েছে এই ছবি ।
পুলিশের ধারণা ওই তিনজনই জম্মু-কাশ্মীরের বিশিষ্ট সাংবাদিক সুজাত বুখারির হত্যাকারী। টুইটারে তাদের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, এদের চিহ্নিত করতে পুলিশকে সাহায্য করুন।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীনগরের প্রেস কলোনিতে নিজের অফিস থেকে বেরনোর পরই গুলিবিদ্ধ হন বুখারি। তাঁর দুই ব্যক্তিগত দেহরক্ষীও গুলিবিদ্ধ হন। তিনজনই মারা গিয়েছেন।