Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তা আটকে চাঁদার জুলুম, আটকাতে গিয়ে মাথা ফাটল পুলিশ সুপারের, মারধর দেহরক্ষীকেও

পুজো এলেই চাঁদার জুলুমে জেরবার শহরবাসী। ধূপগুড়িতে গত কয়েকদিন ধরেই চাঁদা তোলার নামে ‘দাদাগিরি’ করছিল এলাকারই কয়েকজন যুবক।

রাস্তা আটকে চাঁদার জুলুম, আটকাতে গিয়ে মাথা ফাটল পুলিশ সুপারের, মারধর দেহরক্ষীকেও

শেষ আপডেট: 15 November 2023 12:02

দ্য ওয়াল ব্যুরো: পুজো এলেই চাঁদার জুলুমে জেরবার শহরবাসী। ধূপগুড়িতে গত কয়েকদিন ধরেই চাঁদা তোলার নামে ‘দাদাগিরি’ করছিল এলাকারই কয়েকজন যুবক। রাস্তা আটকে জবরদস্তি চাঁদা তোলা হচ্ছিল। না দিলেই হুমকি, অশালীন ভাষায় গালিগালাজ চলছিল। খবর পেয়ে সেখানে পৌঁছলে পুলিশ সুপারকেও রেয়াত করেনি। সূত্রের খবর, পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশ সুপারের।

জানা গিয়েছে, ধূপগুড়ি আংরাভাসা এলাকায় রাস্তা আটকে চাঁদা তুলছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। যে গাড়িই যাচ্ছিল সেই গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিল তারা। যার জেরে অতিষ্ঠ হয়ে উঠছিলেন সেখান থেকে যাতায়াত করা মানুষজন।

এই খবর গিয়েছিল পুলিশের কাছে। চাঁদার জুলুম আটকাতে সেখানে গিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়া ও তাঁর নেতৃত্বাধীন দল। এ কথা-ও কথার মাঝে ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় ওই দুষ্কৃতীরা চড়াও হয় পুলিশ সুপারের উপর। অভিযোগ, পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়ার। আহত অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। এখন সেখানেই তিনি চিকিৎসাধীন।

অতিরিক্ত পুলিশ সুপারের দেহরক্ষী জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের গাড়ি ঘিরে ধরে ওই যুবকরা। হাতাহাতি শুরু করে। তিনি গাড়ি থেকে নামলে তাঁর উপরেও ঝাঁপিয়ে পড়ে। তাঁকে বাঁচাতে এগিয়ে আসতেই পুলিশ সুপারের সঙ্গে হাতাহাতি শুরু হয়। তাঁর মাথা ফাটিয়ে দেয় ওই যুবকরা। আজ বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তদের খোঁজ চলছে।


```