Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সাদা কাগজে সই করানোয় অভিযুক্ত! সন্দেশখালির মাম্পি দাসকে তলব করল পুলিশ

গত শনিবার সকালে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছিল, সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো।

সাদা কাগজে সই করানোয় অভিযুক্ত! সন্দেশখালির মাম্পি দাসকে তলব করল পুলিশ

সন্দেশখালির মাম্পি দাসকে তলব পুলিশের

শেষ আপডেট: 9 May 2024 17:40

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি নিয়ে পরপর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। যে কটি ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে একটিতে এক মহিলাকে বলতে শোনা গেছে, সাদা কাগজে সই করিয়ে পরে সেখানে ধর্ষণের অভিযোগ লেখা হয়েছিল। মহিলার দাবি, এই কাজ তাঁকে দিয়ে করিয়েছিলেন মাম্পি দাস, যিনি সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ। তাঁকেই এবার ডেকে পাঠাল পুলিশ। 

গত শনিবার সকালে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছিল, সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। এরপর আরও একটি ভিডিও ভাইরাল হয় সন্দেশখালি নিয়ে। সেখানেই ওই মহিলা বিস্ফোরক অভিযোগ করেছেন। মহিলার আরও দাবি, পরে যখন তিনি মামলা তুলতে যান, তখন তাঁকে ‘হুমকি’ দেওয়া হয়। এই অভিযোগই করা হয়েছে মাম্পি দাসের বিরুদ্ধে। তাঁকে সন্দেশখালির পুলিশ ডেকে পাঠিয়েছে। তিন দিনের মধ্যে সন্দেশখালি থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। জানা গেছে, তাঁর বয়ান রেকর্ড করা হবে। 

ইতিমধ্যেই ভিডিও বিতর্কে বিজেপির চাপ বাড়াতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবারই দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে যান। সেখানে ভাইরাল হওয়া ভিডিওগুলি প্রমাণ আকারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাগরিকা। 

সন্দেশখালি নিয়ে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে বিস্ফোরক প্রশ্ন তুলতে শোনা গেছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকেই। রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। ভিডিওতে এও দাবি করা হয়েছে, বিজেপি যুব মোর্চার সম্পাদক অনুপ দাস সন্দেশখালি কাণ্ডে ধৃত শিবপ্রসাদ হাজরার কাছ থেকে ১০ হাজার টাকা মাসে নিতেন! তিনিই কিছু মহিলাকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিলেন সন্দেশখালির নির্যাতিতা বলে। 


```