Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আরজি কর কাণ্ডে বিজেপি নেত্রী লকেট-সহ দুই চিকিৎসককে তলব করল পুলিশ

পুলিশ সূত্রের খবর, এ ব্যাপারে দুটি অভিযোগ দায়ের হয়েছে। একটি নির্যাতিতা পরিচয় প্রকাশের জন্য অন্যটি গুজব ছড়ানোর অভিযোগ।  

আরজি কর কাণ্ডে বিজেপি নেত্রী লকেট-সহ দুই চিকিৎসককে তলব করল পুলিশ

লকেট চট্টোপাধ্যায় ও কুণাল সরকার।

শেষ আপডেট: 18 August 2024 10:30

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর পরিচয় প্রকাশের অভিযোগে বিজেপি নেত্রী লকেট-সহ দুই চিকিৎসককে তলব করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রের খবর, এ ব্যাপারে দুটি অভিযোগ দায়ের হয়েছে। একটি নির্যাতিতার পরিচয় প্রকাশের জন্য অন্যটি গুজব ছড়ানোর অভিযোগ।  

জানা যাচ্ছে, লকেটের পাশাপাশি চিকিৎসক কুণাল সরকার, চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও তলব করেছে লালবাজার। অন্যদিকে তদন্ত এবং পিএম রিপোর্ট সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে আরজি করের দুই চিকিৎসকের বিরুদ্ধে। কারণ জানতে চেয়ে তলব করা হয়েছে তাঁদেরও। লালবাজার সূত্রের খবর, রবিবার দুপুর ৩টেয় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


এ ব্যাপারে পুলিশের আনা গুজবের অভিযোগ উড়িয়ে চিকিৎসক কুণাল সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতার বাইরে রয়েছেন। সোমবার ফেরার পর নোটিসের বিষযে ভাবনা চিন্তা করবেন। সূত্রের খবর, আইনি পরামর্শ নিচ্ছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামীও।

অন্যদিকে লকেট এখনও পুলিশের নোটিস পাননি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এ ব্যাপারে পুলিশের ভূমিকার সমালোচনা করে হুগলির প্রাক্তন সাংসদ বলেন, "পুলিশের কোনও নোটিস পাইনি। তবে পুলিশ লোকজনকে তলব করতে যতটা তৎপর শুরুতে এই তৎপরতা দেখালে আজকের দিনটা দেখতে হত  না।"

এদিকে মহিলা চিকিৎসক-পড়ুয়ার মৃত্যুর পর থেকেই শহর জুড়ে লাগাতার আন্দোলন চলছে এবং আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক দল পথে নেমেছে। তাঁদের ক্ষোভ একদিকে যেমন শাসক দল বা রাজ্য সরকারের বিরুদ্ধে, একই রকমভাবে আরজি করের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এই অবস্থায় কলকাতার একাধিক রাস্তায় মূলত শ্যামবাজার এলাকায় পথে নেমে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। এই সময়ই কলকাতা পুলিশের তরফে শনিবার জারি করা এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত অনেক রাস্তা নিয়ন্ত্রণ করা হবে। মূলত, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মিটিং করা যাবে না। 


```