Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬০ কোটির ‘ডিস্কো বিস্কুট’ উদ্ধার করল পুলিশ, ভারতেই জাঁকিয়ে ব্যবসা ফেঁদেছিল আফ্রিকান গ্যাং

দ্য ওয়াল ব্যুরো: হলিউডের বিখ্যাত ছবি ‘উলফ অফ ওয়ালস্ট্রিট'র কথা মনে আছে। এই ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন লিওনার্দো ক্যাপ্রিও। ছবি জুড়ে তাঁকে শুধু নেশা ও জুয়া খেলতে দেখা দিয়েছিল। সেখান থেকেই তৈরি করে ফেলেছিলেন নিজের বিশাল সাম্রাজ্য। স

৬০ কোটির ‘ডিস্কো বিস্কুট’ উদ্ধার করল পুলিশ, ভারতেই জাঁকিয়ে ব্যবসা ফেঁদেছিল আফ্রিকান গ্যাং

শেষ আপডেট: 11 March 2023 12:50

দ্য ওয়াল ব্যুরো: হলিউডের বিখ্যাত ছবি ‘উলফ অফ ওয়ালস্ট্রিট'র কথা মনে আছে। এই ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন লিওনার্দো ক্যাপ্রিও। ছবি জুড়ে তাঁকে শুধু নেশা ও জুয়া খেলতে দেখা দিয়েছিল। সেখান থেকেই তৈরি করে ফেলেছিলেন নিজের বিশাল সাম্রাজ্য। সেই ছবিতে লিওনার্দো যে নেশার দ্রব্য ব্যবহার করতেন, সেই মেথাকোয়ালন উদ্ধার করল দিল্লি পুলিশ। গ্রেটার নয়ডার (Noida) একটি আবাসনে অভিযান চালিয়ে ৬০ কোটির (60 crore) নেশার দ্রব্য উদ্ধার করে।

জানা গেছে, দিল্লির স্পেশাল সেলের পুলিশ নয়ডার ওই বিলাসবহুল আবাসন থেকে ৬০ কোটি টাকার 'ডিস্কো বিস্কুট'(Disco biscuits) উদ্ধার করে। তার মধ্যেই ছিল মেথাকোয়ালন নামক ওই নেশার দ্রব্য। পুলিশ সূত্রে খবর, সেখান থেকেই গোটা দিল্লিতে এই দ্রব্য তারা পাচার করত।

দিল্লির স্পেশাল কমিশনার এইচজিএস ঢালিওয়ালি জানান, এই পাচারকার্যে জড়িত থাকা তিনজন পাচাকারীকে গ্রেফতার করা হয়েছে। এই গ্যাংয়ের বেশিরভাগ সদস্যের বাড়ি পশ্চিম আফ্রিকার। অভিযুক্ত ন্যামানি আহুকাজুদে (৪৪) , ফ্রাংক ওয়ামারিব্রাহিম (৪০) এবং চিনেজে (৩৪), গত দুবছর ধরে এই পাচারকার্যের সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে খবর, এই তিনজনই বেআইনিভাবে ভারতে আসে, এবং তারপর থেকেই এখানে থেকে গেছে। মার্চের ৪ তারিখ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় এক পেট্রল পাম্পে হানা দেয়। সেখানেই আহুকাজুদে ধাউলা ওই নেশার দ্রব্য বিক্রি করতে এসেছিল। সেখানেই হাতেনাতে আহুকাজুদেকে পাকড়াও করে পুলিশ। তাকে জেরা করে পুলিশ জানতে পারে, দিল্লিতে বসেই আফ্রিকান ওই গ্যাং কাজ করত। এমনকী দিল্লিতে বসেই ভাগ করা হত সেই ড্রাগ।

আহুকাজুদেকে গ্রেফতার করার পরের দিন অর্থাৎ ৫ মার্চ পুলিশ মাতা চান্নান দেবী হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে ফ্রাংককে। দলের আরও একজন সদস্যও তখন পুলিশের হেফাজতে। ফ্রাংক জানায়, দিল্লির একজন ড্রাগ সরবরাহকারী সঙ্গে চুক্তি করে সে পাচারকার্য চালায়। ওই ধৃত সরবরাহকারীর নাম চিনেজে। থাকে গ্রেটার নয়ডায়। মার্চের ৬ তারিখ ভাসান্তকুঞ্জ এলাকা থেকে পুলিশ চিনেজেকেও হেফাজতে নেয় বলে জানা গেছে।

স্পেশাল সেলের কর্মকর্তারা জানান, নেশার ওই দ্রব্য ভারতে নিয়ে আসার পর তারা দিল্লির নানা জায়গায় সেগুলো বিক্রি করত। দিল্লির আইএনএ মার্কেট থেকে শুরু করে জনকপুরি, ভিকাসপুরি এই সমস্ত জায়গা থেকে পাচারের ছক কষত তারা। এমনকী দিল্লি থেকে বেঙ্গালুরু এবং মুম্বই শহরেও পাচার হত এই মাদকদ্রব্য। পুলিশ আরও জানায়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে নেশার দ্রব্য নিয়ে যাওয়ার জন্য লম্বা রুটের স্থলপথ ব্যবহার করলেও ডেলিভারি হয়ে গেলে তাঁরা ফিরত আকাশপথে। এভাবেই দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল এই গ্যাং।

ডিএ ধর্মঘটের বিরুদ্ধে স্কুলে গেছিলেন তৃণমূল বিধায়কের মেয়ে, শনিবার গ্রুপ-সিতে তাঁরও চাকরি গেল


```