Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি কর থেকে 'উধাও' হওয়া রোগীকে ঘরে ফেরাল কলকাতা পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজে হাসপাতালের বেড থেকে উধাও হয়ে যাওয়া রোগীকে শিলিগুড়ির বাড়িতে পৌঁছে দিল কলকাতা পুলিশ। রিজেন্ট পার্ক থেকে শনিবার তাঁকে উদ্ধার করে পুলিশ। এরপর শিলিগুড়ি পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিবারকে ডেকে পাঠানো

আরজি কর থেকে 'উধাও' হওয়া রোগীকে ঘরে ফেরাল কলকাতা পুলিশ

শেষ আপডেট: 10 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজে হাসপাতালের বেড থেকে উধাও হয়ে যাওয়া রোগীকে শিলিগুড়ির বাড়িতে পৌঁছে দিল কলকাতা পুলিশ। রিজেন্ট পার্ক থেকে শনিবার তাঁকে উদ্ধার করে পুলিশ। এরপর শিলিগুড়ি পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিবারকে ডেকে পাঠানো হয়। এ দিন পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে নিখোঁজ হয়ে যাওয়া রোগীকে। শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা বছর সত্তরের বিমল দত্ত জুলাই মাসের মাঝামাঝি সময়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। শিলিগুড়ি থেকে কলকাতায় চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসেন পরিবারের লোকজন। ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল বিমলবাবুর। কিন্তু ২১ জুলাই ভোরের পর তাঁকে বেডে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। অনেকটা সময় পর খবর দেওয়া হয় পুলিশে। সিসিটিভি ফুটেজ দেখেও কিনারা হয়নি। পুলিশ জানিয়েছে, শনিবার রিজেন্ট পার্ক এলাকায় এক বৃদ্ধকে ইতস্তত ঘুরতে দেখা যায়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই মাটিগাড়ার কথা জানান তিনি। খোঁজ করে পুলিশ জানতে পারে, এই ব্যক্তিই তিনি, যিনি আরজি কর থেকে নিখোঁজ হয়ে যান। এরপরই খবর দেওয়া হয় বাড়িতে। পরিবারের লোকেরাও ভেঙে পড়েছিলেন। তাঁরাও এখন খুশি। তবে কী ভাবে ওই ব্যক্তি হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে রিজেন্ট পার্ক এলাকায় এলেন তা স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মাথায় আঘাত পেয়ে ওই বৃদ্ধ মানসিক ভারসাম্য হারিয়েছেন।

```