Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বুকে 'প্রতীকী অনশনকারী' ব্যাজ! মুক্তি পেলেন কলকাতা পুরসভার সেই চিকিৎসক

অবশেষে মুক্তি পেলেন কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়!

বুকে 'প্রতীকী অনশনকারী' ব্যাজ! মুক্তি পেলেন কলকাতা পুরসভার সেই চিকিৎসক

কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়।

শেষ আপডেট: 15 October 2024 22:46

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মুক্তি পেলেন কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়! মঙ্গলবার রাত সাড়ে ৯টার পরে ওই চিকিৎসককে মুক্তি দিয়েছে ময়দান থানার পুলিশ। 

 পুজোর কার্নিভালে এমারজেন্সি ডিউটির জন্য পুরসভার মেডিক্যাল টিমের হয়ে উপস্থিত ছিলেন তপোব্রত রায় নামের ওই চিকিৎসক। সেখান থেকেই তাঁকে আটক করে ময়দান থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে, ওই চিকিৎসক বুকে 'প্রতীকী অনশনকারী' ব্য়াজ লাগিয়ে এসেছিলেন। সেটা দেখার পরই পুলিশ তাঁকে আটক করে। যদিও পুলিশের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি।

ধর্মতলায় গত ৫ অক্টোবর থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। প্রথমে ৬ জন সেই অনশন শুরু করলেও পরে একে একে আরও অনেকে যোগ দেন। বর্তমানে আবার অনশনকারীদের কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি। তবে আন্দোলন শ্লথ হয়ে পড়েনি। বরং ডাক্তারদের সমর্থনে আরও ভিড় বাড়ছে রাস্তায়। অনশনরত জুনিয়র ডাক্তারদের বুকে 'অনশনকারী' ব্যাজ রয়েছে। তাঁদের যারা সমর্থন করছেন তারাও একই রকমের ব্যাজ পরছেন। সেই ব্যাজ পরেই আটক হয়েছেন পুরসভার ওই ডাক্তার।

পুজোর কার্নিভালের সঙ্গে জুনিয়র ডাক্তারদের দ্রোহের কার্নিভাল হওয়া আটকাতে কলকাতা হাইকোর্টে নানা যুক্তি দিয়েছিল রাজ্য। কিন্তু সব আর্জি খারিজ হয়ে যায় আদালতে। ডাক্তারদের কর্মসূচির অনুমতি দেওয়ার পর সেই কার্নিভাল হচ্ছে। যদিও রেড রোডের কার্নিভালে যাতে কোনও প্রভাব না পড়ে তার জন্য রানি রাসমণি রোড এবং রেড রোডের মাঝে ব্যারিকেড দেওয়া হয়েছে। কিন্তু তাতেও প্রতিবাদের আঁচ পৌঁছে গেল পুজোর কার্নিভালে। 

রাজ্য সরকারের পুজোর এই কার্নিভালে মেডিক্যাল পরিষেবা দিতে কলকাতা পুরসভার যে টিম গেছে, সেই প্রতিনিধি দলের এক মেডিক্যাল অফিসারের বুকে ওই ব্যাজ দেখা যায়। শুধু তাই নয়, তিনি 'শিরদাঁড়া' লেখা টি-শার্টও পরেছিলেন। সেটাই চোখে পড়তে তাঁকে আটক করে পুলিশ। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন ধর্মতলার অনশনরত জুনিয়র ডাক্তাররা। একই সঙ্গে ক্ষোভে ফেটে পড়েছেন পুর-চিকিৎসকদের একাংশও। আটক হওয়া ডাক্তারকে মুক্তির দাবিতে ময়দান থানাও ঘেরাও করা হয়।  

আন্দোলনের চাপেই পুলিশ ওই ডাক্তারককে মুক্তি দিতে বাধ্য হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। তবে মুক্তির পর এ ব্যাপারে ওই চিকিৎসকের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```