Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্নের নাকের ডগায় মধুচক্রের আসর! খবর পেয়ে পুলিশ গেল, তারপর...

রাজ্যে প্রশাসনের সর্বোচ্চ কার্যালয়ের অদূরে মধুচক্রের আসর!

নবান্নের নাকের ডগায় মধুচক্রের আসর! খবর পেয়ে পুলিশ গেল, তারপর...

নবান্নের অদূরে দেহ ব্যবসা, পুলিশি অভিযান।

শেষ আপডেট: 2 August 2024 19:31

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে প্রশাসনের সর্বোচ্চ কার্যালয়ের অদূরে মধুচক্রের আসর!

খবর পেয়ে শুক্রবার নবান্নের অদূরে শরৎ চট্টোপাধ্যায় রোডের একটি হোটেলে অভিযান চালায় পুলিশ। দেহ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হোটল থেকে ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৬ জন মহিলা এবং পাঁচজন পুরুষ। আগামীকাল শনিবার ধৃতদের আদালতে হাজির করাবে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছিল। অতীতে একবার পুলিশ অভিযানও চালিয়েছিল। কিন্তু তারপরেও গত দু'বছর ধরে রমরমিয়ে চলছিল এই কারবার। ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল বলে আগেই অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের কথায়, খদ্দের ধরার জন্য গভীর রাত পর্যন্ত হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকে মেয়েরা। যার জেরে এলাকার একাংশ যুবক বিপথগামীও হচ্ছিল। প্রভাব পড়ছিল এলাকার শিশু, কিশোরদের ওপরেও। এনিয়ে পুলিশেও একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন বাসিন্দারা। অবশেষে এদিন ব়্যাফকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালায় পুলিশ। 

গ্রেফতার করা হয় হোটেলের ৬ জন মহিলা এবং ৫ জন পুরুষকে। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


```