Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশে পুলিশে ছেয়ে যাবে দিঘার জগন্নাথ ধাম, বড় সিদ্ধান্ত নবান্নের

গত বছর ডিসেম্বরে মন্দিরের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে জানিয়েছিলেন, জেলা পরিষদের গেস্ট হাউসেই গড়ে উঠবে পুলিশ ফাঁড়ি। 

নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশে পুলিশে ছেয়ে যাবে দিঘার জগন্নাথ ধাম, বড় সিদ্ধান্ত নবান্নের

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 March 2025 20:42

দ্য ওয়াল ব্যুরো: নিউ দিঘার ভোগী ব্রহ্মপুরে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে জগন্নাথ ধাম (Digha Jagannath Temple)। পুরীর মতো দিঘা জগন্নাথ ধামে পূণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ফাঁড়ি (Police) তৈরির সিদ্ধান্ত নবান্নের (Nabanna )। সূত্রের খবর, বৃহস্পতিবারের মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদনও হয়ে গিয়েছে। শুধু তাই নয় এর জন্য শূন্যপদে নিয়োগের অনুমোদনও হয়ে গিয়েছে বলে খবর।

গত বছর ডিসেম্বরে মন্দিরের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে জানিয়েছিলেন, জেলা পরিষদের গেস্ট হাউসেই গড়ে উঠবে পুলিশ ফাঁড়ি। 

২০ একর জমিতে এই জগন্নাথ মন্দির গড়ে উঠছে। আগামী ৩০ এপ্রিল মন্দির উদ্বোধন হবে। পুরীর মতো দিঘা জগন্নাথ ধামে পূণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে নজরদারি এবং যে কোনও পরিস্থিতিতে দুর্ঘটনা নিয়ন্ত্রণে পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছ রাজ্য।

হিডকোর তত্ত্বাবধানে বাস্তব রূপ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের মন্দির। পুরীর রথযাত্রার নিয়ম মেনে এই মন্দিরেও রথ বেরনোর আগে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। দিঘা জগন্নাথ মন্দিরের সোনার ঝাঁটার জন্য মুখ্যমন্ত্রী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথাও জানিয়েছিলেন।

মুখ্যসচিবের নেতৃত্বে ইতিমধ্যেই ১৩ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড (অছি পরিষদ) তৈরি করেছেন মমতা। যেখানে রয়েছেন চারজন সনাতনী প্রতিনিধি, পুরীর মন্দিরের পাঁচ জন এবং চার জন স্থানীয় পুরোহিত।


```