Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিক্ষে করতে চেয়ে আবেদন পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: দয়া করে আমাকে ইউনিফর্ম পরে ভিক্ষে করতে দিন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছে আবেদন জানিয়েছেন মুম্বই পুলিশের এক কনস্টেবল। তিনি দু 'মাস বেতন পাননি। ওই পুলিশ কনস্টেবলের নাম দানেশ্বর আহির। শিবসেনার হেড কোয়

ভিক্ষে করতে চেয়ে আবেদন পুলিশের

শেষ আপডেট: 10 May 2018 07:44

দ্য ওয়াল ব্যুরো: দয়া করে আমাকে ইউনিফর্ম পরে ভিক্ষে করতে দিন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছে আবেদন জানিয়েছেন মুম্বই পুলিশের এক কনস্টেবল। তিনি দু 'মাস বেতন পাননি। ওই পুলিশ কনস্টেবলের নাম দানেশ্বর আহির। শিবসেনার হেড কোয়ার্টার্স মাতুশ্রীতে পুলিশের যে টিম পাহারা দেয় তিনি তার সদস্য। দানেশ্বর চিঠিতে লিখেছেন, তিনি ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত ছুটি নিয়েছিলেন। কিন্তু তার পরেও চাকরিতে জয়েন করতে পারেননি। কেননা তাঁর স্ত্রী পড়ে গিয়ে পা ভেঙেছিলেন। তিনি ফোনে বসকে জানিয়ে দেন, ছুটি আরও পাঁচ দিন বাড়াতে হবে। কারণ তাঁর স্ত্রী অসুস্থ। স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করে তিনি ২৮ মার্চ জয়েন করেন। কিন্তু তখন থেকে তাঁর বেতন বন্ধ হয়ে যায়। তাঁর বাড়িতে অসুস্থ স্ত্রী, কন্যা ও বৃদ্ধ বাবা-মা আছেন। পরিবারের অন্ন সংস্থানের জন্য তাঁকে ভিক্ষে করার অনুমতি দেওয়া হোক। মুম্বই পুলিশ থেকে এসম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি।

```