Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা নিয়ে ধুন্ধুমার দুর্গাপুরে! পুলিশ-জনতা ধস্তাধস্তি

বাউরি সমাজের পথ অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল দুর্গাপুর গভর্মেন্ট কলেজের সামনে। অবরোধকারীদের হঠাতে লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রবিবারের এই ঘটনায় কয়েকজন অবরোধকারীকে আটক করা হয়েছে। 

শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা নিয়ে ধুন্ধুমার দুর্গাপুরে! পুলিশ-জনতা ধস্তাধস্তি

শেষ আপডেট: 5 November 2023 18:17

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বাউরি সমাজের পথ অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল দুর্গাপুর গভর্মেন্ট কলেজের সামনে। অবরোধকারীদের হঠাতে লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রবিবারের এই ঘটনায় কয়েকজন অবরোধকারীকে আটক করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবর মাসের ২০ তারিখ সাত বছরের এক শিশু কন্যার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে নিউ টাউনশিপ থানার পাঁড়দৈই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে প্রসেনজিৎ বাউরি নামক ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। 

নির্যাতিতা শিশু কন্যার মায়ের অভিযোগ, গত ২৪ অক্টোবর ঘটনার পরে অভিযুক্তর পক্ষ নিয়ে রাতে নির্যাতিতা শিশু কন্যার বাড়িতে চড়াও হয় কয়েকজন। মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় তাঁদের। পরে এই ঘটনার অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।

নির্যাতিতার পরিবারের দাবি, স্থানীয় নেতা বিশ্বজিৎ বাউরি তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। এরপরেই তাঁকে থানায় ডেকে পাঠানো হয়। সেখানে তাঁকে পুলিশ শাসিয়েছে বলে অভিযোগ। পুলিশের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই রবিবার বাউরি সমাজের পক্ষ থেকে দুর্গাপুর গভর্মেন্ট কলেজের সামনে পথ অবরোধে করা হয়। পুলিশ যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অবরোধকারীদের সঙ্গে তাদের বচসা বাঁধে। সেই সময় পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। 

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে জানিয়েছেন, দুর্গাপুরের ব্যস্ততম রাস্তার উপর পথ অবরোধ করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মামলা চলাকালীন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, আইন ভেঙে রাস্তায় বিক্ষোভ দেখানোয় অসুবিধায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের । তাই পুলিশ আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।


```