দ্য ওয়াল ব্যুরো: ‘ইমাজিন নো অ্যাডিকশন, ইট’স ইজি ইফ ইউ ট্রাই’...মনে করা যাক না মাদক বলে কিছু নেই, হেরোইন নেই, আফিম নেই, নেশায় মৃত্যুও নেই। ভাবনাটা খুবই সোজা, শুধু মনের জোর বাড়িয়ে চেষ্টাটা করতে হবে। গানের কলিতে মাদক বিরোধী সচেতনতা, একই সঙ্গে আত্মবিশ্বাস বাড়ানোর অনুপ্রেরণা। সুরে জন লেননের ‘ইমাজিন’। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের সচতনতার প্রচারে ঐতিহাসিক বিটলসের সুরেই তরুণ সমাজকে নতুন দিনের বার্তা দিল মেঘালয় পুলিশ। গানের সুরে ও কথায় নেশা মুক্তির ডাক।
আগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। তার আগে মেঘালয় পুলিশের এই অভিনব সচেতনতার প্রচার মুগ্ধ করেছে দেশবাসীকে। ডিজিপি আর চন্দ্রনাথনের তত্ত্বাবধানে জন লেননের সুরে মেঘালয় পুলিশের ক্যাম্পেন ‘ইমাজিন নো অ্যাডিকশন’ । গিটার, ড্রাম, ভোকালে ছোটখাটো একটা ব্যান্ড পারফরম্যান্সই করে ফেলেছেন পুলিশ কর্তারা। নেশা মুক্তির অভিযানের এই অনুপ্রেরণার নাম ‘দ্য খাকি ভাইবস’ (The Khaki Vibes) ।
https://twitter.com/MeghalayaPolice/status/1274730718732541952?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1274730718732541952&ref_url=https%3A%2F%2Ftheprint.in%2Findia%2Fpolice-in-meghalaya-assam-adapt-john-lennon-song-catchy-tunes-to-sing-anti-drug-anthems%2F446678%2F
দ্য বিটলস মানেই নস্টালজিয়া, ধূসর অতীতের স্মৃতিতেও জেগে ওঠার নতুন উদ্যোম। আর বিটলস মানেই জন উইন্সটন ওনো লেনন ওরফে জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন ও রিংগো স্টার। ১৯৭১ সালে ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে জন লেনন লিখেছিলেন শান্তির গান ‘ইমাজিন’ । দেশ-কালের গণ্ডি পেরিয়ে, জাতি-বর্ণের বৈষম্য ঘুচিয়ে, পাপ-পুণ্য, স্বর্গ-নরকের ভেদ না করে বিশাল আকাশের নীচে হাতে হাত ধরে সংহতির বার্তা দিয়েছিলেন লেনন। এই গানের প্রতিটি কথায় শান্তি ও ঐক্যের সুর ভেসে এসেছিল..’ইমাজিন দেয়ার ইজ নো হেভেন/ইট’স ইজি ইফ ইউ ট্রাই/ নো হেল বিলো আস/ অ্যাবভ আস অনলি স্কাই…’ ।
৪ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওতে মেঘালয় পুলিশের ‘ইমাজিন নো অ্যাডিকশন’ গানের কথাতেও আরও এক শান্তির কথা বলা হয়েছে। মাদক, নেশা, অপরাধ, অন্ধকারের জগত থেকে আলোতে উত্তরণের পথ দেখানো হয়েছে দেশের যুব সমাজকে। ‘নো ওপিয়াম, নো হেরোইন...নো ড্রাগ, নো অ্যাডিকশন..ইয়েস টু লাইফ।’ সবকিছুর থেকে জীবন বড়। বেঁচে থাকার ইচ্ছা বড়। নেশার অন্ধকার, প্যাচপ্যাচে রাস্তা নয়, জীবনের রাস্তাতেই সাফল্য মিলবে।
https://twitter.com/DGPAssamPolice/status/1274733490597056512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1274733490597056512&ref_url=https%3A%2F%2Ftheprint.in%2Findia%2Fpolice-in-meghalaya-assam-adapt-john-lennon-song-catchy-tunes-to-sing-anti-drug-anthems%2F446678%2F
নেশা বিরোধী অভিযানে অসম পুলিশের ক্যাম্পেনও সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং। জন লেননের সুরে ৩ মিনিট ৬ সেকেন্ডের সেই ভিডিওর থিম ‘ইট’স নট এ ট্র্যাপ, নট অ্যান এসকেপ’ । গানের সুরে গলা মিলিয়েছেন জুবিন গর্গ, অঙ্গরাগ পাপন মহান্ত, দিকশু এবং বর্ণালী কালিতা।
অসম পুলিশের ডিজিপি ভাস্কর জ্যোতি মহান্ত বলেছেন, মাদক পাচার এবং নেশার প্রভাব উত্তরপূর্বে রাজ্যগুলিতে বেশি। মায়ানমার থেকে মাদক পাচারের বড় চক্র কাজ করে এখানে। তরুণ প্রজন্মকে অপরাধমূলক কাজের দিকে ঠেলে দেয় ড্রাগ মাফিয়ারা। মাদক বিরোধী অভিযানে অপরাধের জগৎ থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার বার্তাই দেওয়া হয়েছে।