Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শারীরিক সম্পর্ক ঠেকাতে বিজেপি নেতার যৌনাঙ্গে ব্লেড চালায় প্রেমিকা, উস্তি কাণ্ডে আরও তথ্য

জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন পৃথ্বীরাজ। বাধা দিতে পাশের টেবিলে পড়ে থাকা ব্লেড দিয়ে বিজেপি নেতা যৌনাঙ্গে আঘাত করেন সুজাতা।

শারীরিক সম্পর্ক ঠেকাতে বিজেপি নেতার যৌনাঙ্গে ব্লেড চালায় প্রেমিকা, উস্তি কাণ্ডে আরও তথ্য

নিহত বিজেপি নেতা

শেষ আপডেট: 10 November 2024 23:41

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে পদ্মনেতা খুনের ঘটনায় ধৃত প্রেমিকাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, জোর করে বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্কর শারীরিক সম্পর্ক স্থাপন কর‍তে গিয়েছিলেন। তার থেকে নিজেকে বাঁচাতে যৌনাঙ্গে ব্লেড চালিয়ে দিয়েছিলেন প্রেমিকা। পরে সেখান থেকে পালানোর সময় পার্টি অফিসের দরজাও বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলেন।

রোববার সুজাতাকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে হাজির করিয়েছিল পুলিশ। বিচারক ধৃতের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, সুজাতা জেরায় জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পৃথ্বীরাজের। ৬ বছর ধরে তাঁরা প্রেম করেছেন। সম্প্রতি পৃথ্বীরাজ একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাতে তাঁদের সম্পর্কের অবনতি হয়।  সুজাতাকে সোমবার রাতে পার্টি অফিসে ডাকেন পৃথ্বীরাজ। সুজাতা সেখানে গেলে ওই ঘটনা ঘটে।

 

তদন্তকারীদের সূত্রে খবর, সুজাতা জানিয়েছেন পার্টি অফিসের ভিতরে তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন পৃথ্বীরাজ। বাধা দিতে পাশের টেবিলে পড়ে থাকা ব্লেড দিয়ে বিজেপি নেতা যৌনাঙ্গে আঘাত করেন তিনি। সঙ্গে সঙ্গে তখন মাটিতে লুটিয়ে পড়েন পৃথ্বীরাজ। এর পরপরই সেখান থেকে সুজাতা পালিয়ে যান। যাওয়ার সময় বাইরে থেকে বন্ধ করে দেন পার্টি অফিসের দরজা।

প্রসঙ্গত, গত সোমবার থেকে এই নেতা নিখোঁজ ছিলেন বলে খবর। শুক্রবার বিজেপির দলীয় কার্যালয় থেকে তাঁর দেহ পাওয়া যায়। পৃথ্বীরাজ মথুরাপুরের বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের কনভেনারের দায়িত্বে ছিলেন। তাঁর পরিবারের তরফে জানানো হয়, গত রবিবার ভাইফোঁটা নিতে বোনের কাছে গেছিলেন তিনি। তারপর বাড়ি ফেরার পর তাঁর সঙ্গে যোগাযোগ করা গেলেও পরের দিন থেকে আর তা সম্ভব হয়নি। পৃথ্বীরাজের কাছে তিনটি ফোন থাকত বলে জানিয়েছে পরিবার। তবে দাবি, সোমবার থেকে কোনও ফোনেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে। তাঁদের দাবি, তিনটি ফোনের মধ্যে কোনওটাই সব সময় বন্ধ ছিল না। কখনও বেজে বেজে কেটে যাচ্ছিল, কখনও বন্ধ করে রাখা হচ্ছিল। অবশেষে শুক্রবার রাতে পৃথ্বীরাজের দেহ উদ্ধারের খবর পান তাঁরা।


```